রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
নওগাঁর রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ
শামীম হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করা
হয়েছে। সোমবার সকালে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এই অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীম উপজেলার ভিটুরিয়া হাজরাদাম
গ্রামের ইরফান আলীর ছেলে।
পুলিশ জানায়,সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে মাদক বিরোধী
অভিযান পরিচালনা করা হয়। এসময় শামীমের বাড়ীতে অভিযান চালিয়ে ২০০পিস
ইয়াবাসহ তাকে আটক করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: