Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সময়মতো সার না পেয়ে ফলণে শঙ্কা, তবুও শেরপুরে বেড়েছে ভুট্টার আবাদ
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ২১:০০
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ২১:০০

    আরো খবর

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    সময়মতো সার না পেয়ে ফলণে শঙ্কা, তবুও শেরপুরে বেড়েছে ভুট্টার আবাদ

    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ২১:০০
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ২১:০০

    সময়মতো সার না পেয়ে ফলণে শঙ্কা, তবুও শেরপুরে বেড়েছে ভুট্টার আবাদ

    লাভজনক ফসল হিসেবে পরিচিত ভুট্টা এবার বগুড়ার শেরপুরের কৃষকদের জন্য মিশ্র অভিজ্ঞতা হয়ে উঠেছে। আবাদ বেড়েছে ঠিকই, কিন্তু সময়মতো সার না পাওয়া, ঝড়ের ক্ষতি ও বাজারদরের অস্থিরতায় ফলন ও লাভ দুটিই নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।

    উপজেলার বিভিন্ন মাঠে এখন ভুট্টা কাটার ধুম পড়েছে, কোথাও চলছে মাড়াইয়ের প্রস্তুতি। কৃষকেরা জানান, ধানের তুলনায় কম খরচ ও কম সেচ লাগায় প্রতিবছর ভুট্টার দিকে ঝুঁকছেন তারা। তবে চলতি মৌসুমে সারের সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৩ হাজার ৪৬০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৭০৭ মেট্রিক টন। গত বছর ৩ হাজার ৩৮৫ হেক্টরে চাষ করে উৎপাদন হয়েছিল ৪০ হাজার ৬৬৩ মেট্রিক টন। কৃষি বিভাগ বলছে, প্রণোদনা না থাকলেও কৃষকের আগ্রহে আবাদ বেড়েছে।

    খানপুর ইউনিয়নের সালফা এলাকার কৃষক আব্দুল বাছেদ বলেন, “এবার বিঘাপ্রতি ১৪ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর ৩৭ মণ পেয়েছিলাম। এ বছর ৪০ থেকে ৪৫ মণ পাওয়ার আশা করছি।”

    তবে একই এলাকার কৃষক শাহেদ ভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “সার ঠিক সময়ে পাইনি। ঝড়েও ক্ষতি হয়েছে। মোচা ছোট হয়েছে, ফলন কম হওয়ার আশঙ্কা আছে।”

    কৃষক রেজাউল করিম বলেন, “মৌসুমের শুরুতে সার পাওয়া যায় না, পরে বেশি দামে কিনতে হয়। আবার ভুট্টা ওঠার সময় আমদানির কারণে দাম কমে যায়। এখন মণপ্রতি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা চলছে। ১ হাজার ৫০০ টাকার নিচে লাভ হয় না।”

    আব্দুর রাজ্জাক নামের আরেক কৃষক বলেন, “গত বছর ভালো ফলন হয়েছিল। এবার বাতাসে গাছ নষ্ট হয়েছে, মোচাও ছোট। সার ও বীজের দাম বেশি থাকায় খরচ বেড়েছে।”

    উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার বলেন, “কৃষকেরা নিজের উদ্যোগে বেশি জমিতে চাষ করেছেন। আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় সামগ্রিক ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে চাষ হওয়ায় রোগবালাই ও পোকার আক্রমণও কম হয়েছে।”

    কৃষকেরা জানান, ভুট্টা চাষে জমি প্রস্তুতের সময় পটাশ, ফসফেট, জিপসাম, বোরন ও সালফার ব্যবহার করা হয়। পরে বিঘাপ্রতি প্রায় ৩ কেজি বীজ রোপণ করা হয়। এক মাস পর ইউরিয়া ও ডিএপি প্রয়োগ করে সেচ দেওয়া হয়। সাধারণত ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল তোলা যায় এবং সেচের প্রয়োজন তুলনামূলক কম হওয়ায় খরচও নিয়ন্ত্রণে থাকে। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬