Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকায় গার্ডেন অব মেমোরি শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ০৩:০০
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ০৩:০০

    আরো খবর

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    ‘গার্ডেন অব মেমোরি’ বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের প্রতীক: ডিএসসিসি প্রশাসক

    ঢাকায় গার্ডেন অব মেমোরি শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ০৩:০০
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ০৩:০০

    ঢাকায় গার্ডেন অব মেমোরি শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি
    মহান দেশপ্রেমিক যুদ্ধে নিহতদের স্মরণে ঢাকায় শুক্রবার সকালে রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে ধানমন্ডি লেক এলাকায় “গার্ডেন অব মেমোরি” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ হিসেবে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত এই আয়োজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে স্মরণ ও পরিবেশ সচেতনতার এক অর্থবহ উদ্যোগ হিসেবে গড়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এই উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লক্ষ বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রশাসক আরও বলেন, ‘গার্ডেন অব মেমোরি’ শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন। তিনি শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণে এই আয়োজন করার জন্য ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর  ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। তিনি তার বক্তব্যে ৯ মে ১৯৪৫-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, মহান দেশপ্রেমিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় প্রায় ২৭ মিলিয়ন মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়। তিনি নাৎসিবাদ পরাজয়ে সোভিয়েত জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন, এই বিজয় দিবস আজও ব্যক্তিগতভাবে গভীর তাৎপর্য বহন করে, কারণ প্রায় প্রতিটি পরিবারই এই যুদ্ধের প্রভাব বহন করেছে। তিনি আরও বলেন, এই বিজয়ের উত্তরাধিকার জাতীয় ঐক্য, গর্ব ও দেশপ্রেমকে আজও অনুপ্রাণিত করে। রুশ হাউসের সৃজনশীল এই আয়োজনে সভাপতির বক্তব্যে ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং মানবিক বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরেন, যা বিভিন্ন দেশ ও প্রজন্মের মানুষকে একত্রিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামসহ রুশ হাউজ ও দূতাবাসের বিভিন্ন কূটনীতিক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রাশিয়ান হাউস পরিদর্শনের মাধ্যমে শুরু হয়ে পরে লেকপাড়ে মূল আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ধানমন্ডি লেক এলাকায় বৃক্ষরোপণ যা বৈশ্বিক “গার্ডেন অব মেমোরি” উদ্যোগের অংশ। অনুষ্ঠান শেষে রাশিয়ান হাউসে এক সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে অতিথিরা অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ পান যা সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক ভূমিকা পালন করে।
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬