Journalbd24.com

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ২১:২২
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ২১:২২

    আরো খবর

    স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা
    নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
    রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭
    নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ
    বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
    সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়

    খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ২১:২২
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ২১:২২

      খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ 
  ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি

    নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের একটি ছাত্রীনিবাস রয়েছে। আর এর নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রীনিবাস।  কিন্তু বেগম খালেদা জিয়ার নামে নামকরণ হওয়ায় দীর্ঘ ১৭ বছরেও মহাবিদ্যালয়টিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে সংস্কারের অভাবে মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাসটি বর্তমানে বেহাল হয়ে পড়ে থাকে।  এরপরও  শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রীনিবাসে বসবাস করছে। একইভাবে একাডেমিক ভবনের দশাও করুণ। এ অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাসটির সংস্কারের জন্য দুই দফা আবেদন করা হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। সেখান থেকে বলা হয়েছে চলতি সালের জুন মাসে বরাদ্দ সাপেক্ষে ভবনটি সংস্কারে ব্যবস্থা নেয়া হবে।
     খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়টি বিগত ১৯৮১ সালে স্থাপিত হয়। শুরুতেই কলেজটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। পরবর্তীতে ডিগ্রী পর্যন্ত উত্তীর্ণ করা হয়েছে। বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালের ২৫ মার্চ সংসদ সদস্য অধ্যাপক আব্দুল হাফিজ ছাত্রীদের আবাসন সমস্যার সমাধানে চারতলা বিশিষ্ট একটি ছাত্রীনিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন। ছাত্রীনিবাসের নামকরণ করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে।
    কিন্তু নির্মাণ কাজ চলাকালে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে শুধুমাত্র নামের কারণে বরাদ্দ বাতিল করা হয়।  এরপর বিগত ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর পুনরায় খালেদা জিয়া ছাত্রীনিবাসের কাজ শুরু হয়। এটির নির্মাণ কাজ শেষে ২০০৩ সালের ১৪ অক্টোবর ছাত্রীনিবাসের উদ্বোধন করেন তৎকালীণ ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। 
     চারতলা বিশিষ্ট ছাত্রীনিবাসটিতে আসন সংখ্যা রয়েছে ৮৪ টি। বর্তমানে সেখানে ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছেন। এতে ছাত্রীদের এককালীন ভর্তি ফি দুই হাজার ৫০০ টাকা, সিট ভাড়া মাসিক ৮০০ টাকা এবং প্রতিদিনের খাবারের জন্য দিতে হয় ১০০ টাকা করে। কর্মচারী রয়েছেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন রাঁধুনি ২ জন, মেট্রোন ১ জন, নাইট গার্ড ১ জন পরিচ্ছন্নতাকর্মী ১ জন। তাদের জন্য বাড়তি কোন বরাদ্দ না থাকায় এসব কর্মচারীদের বেতন দিতে হয় ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের ভর্তি ফি, সিট ভাড়া ও খাবারের বিল থেকে। কিন্তু ছাত্রীনিবাসে শিক্ষার্থী কম থাকায় কর্মচারিরা যা বেতন পায় তা একেবারে অপ্রতুল। 
     বিগত ১৭ বছরের খালেদা জিয়ার নামের কারণে কোন সংস্কার কাজই হয়নি ছাত্রীনিবাসটির। এমনকি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনে কোন উন্নয়ন কাজ হয়নি।
    দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছাত্রীনিবাসটি বসবাস অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষের অনেক দৌড়ঝাঁপের পর ২০২৪ সালের প্রথম দিকে ছাত্রীনিবাস সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু খালেদা জিয়ার নাম থাকায় পরে ওই বরাদ্দও বাতিল করা হয়। এতে করে  মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস ও একাডেমিক ভবনের কোন সংস্কারই হয়নি। বর্তমানে ছাত্রীনিবাসটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ছাত্রীনিবাস ভবনের ছাদ ও দেওয়ালে পলেস্তরা খসে পড়ছে, কোন কোন জায়গায় ফাটলও ধরেছে। দরজা, জানালার অবস্থাও নড়বড়ে, আসবাবপত্রও নষ্ট হয়ে গেছে। কিচেন ও ডাইনিং রুমের অবস্থাও করুণ, সেখানে স্যাঁতসেঁতে পরিবেশ। পড়াশোনার ফাঁকে খেলাধুলার জন্য নেই কোন খেলার সামগ্রী। সব মিলিয়ে বেহাল অবস্থার কারণে ছাত্রীনিবাসটির আবাসিক শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। অনেকে থাকার দূরাবস্থা দেখে বেসরকারী হোস্টেলে থাকতে বাধ্য হচ্ছেন।
     এহাবিদ্যালয়ের ছাত্রীনিবাসে অবস্থানকারী ছাত্রী হাবিবা আক্তার জানায়, আমরা ঝুঁকির মধ্যে রয়েছি, কারণ প্রায় সময় ছাদের পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালাও ঠিক নেই। পানির লাইন অকেজো, পানিও ঠিকঠাক পাওয়া যায় না। কোন বিকল্প ব্যবস্থা নেই তাই কষ্ট করে থাকতে হচ্ছে।
    মেঘলা নামের আরেক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন হলের সংস্কার না হওয়ায় ভবনটি এখন থাকার অযোগ্য হয়ে পড়েছে। রুমের খাট, টেবিল, চেয়ার নষ্ট হয়ে গেছে। পর্যাপ্ত সিলিং ফ্যান নেই, যে কয়টা আছে, সেসবও  ঠিকমত চলে না। বর্তমানে তীব্র গরমে আমাদের খুব কষ্টভোগ করতে হচ্ছে।
    সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক  শিউলি বেগম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ভবন ও ছাত্রীনিবাসের পরিবেশ হতে হবে মানসম্মত। শিক্ষার্থীদের পাঠদান কক্ষ পরিপাটি হওয়া জরুরী। আর আবাসিক হল মনোরম না হলে মনোযোগ বিঘ্নিত হয়। অথচ বেগম খালেদা জিয়া নামের কারণে দীর্ঘ ১৭ বছরেও এ সবের কোন সংস্কার করা হয়নি। এতে করে শিক্ষক শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি।
    ছাত্রী নিবাসের হোস্টেল সুপার প্রভাষক অমিত গুপ্ত জানান, দীর্ঘ ১৭ বছরে খালেদা জিয়া ছাত্রীনিবাসটি সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে ভবনটি। ঝুঁকি নিয়ে সেখানে অবস্থান করছে শিক্ষার্থীরা। তাদের দেখভাল, রান্না, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা প্রদানে যে ৫ জন কর্মচারী রয়েছে, তাদের বেতন ছাত্রীনিবাসের আয় থেকেই দিতে হয়। বাড়তি বরাদ্দ না না থাকায় তাদের বেতন বাড়ানো সম্ভব হচ্ছে না।
    সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব বলেন, শুধুমাত্র খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে ছাত্রীনিবাসের কোন সংস্কার কাজ হয়নি। অর্ন্তবর্তীকালীন সরকারের সময় ছাত্রীনিবাসের সংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। কিন্তু তখন তারা সংস্কারের আশ্বাস দিয়ে দায়িত্ব শেষ করেছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার নামে নামকরণ করা ছাত্রীনিবাসটি সংস্কার ও উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেবেন বলে বড় আশাবাদী তিনি। 

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা
    2. নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
    3. রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭
    4. নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ
    5. খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি
    6. বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
    7. কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু
    সর্বশেষ সংবাদ
    স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

    স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

    নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

    নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

    রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭

    রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭

    নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ

    নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ

      খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ 
  ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি

    খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি

    বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

    বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

    কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি
 হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু

    কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬