Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ ০২:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ ০২:১৪

    আরো খবর

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ ০২:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ ০২:১৪

    সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে 
বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত
    সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেরোভ একাডেমী অব ফাইন আর্টস ঢাকার আয়োজনে শনিবার দিনব্যাপী প্রতিবছরের ন্যায় উৎসবমুখর পরিবেশে “বৈশাখী শিশু উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত বয়সভেদে ৩টি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন, সংগীত ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়, যেখানে একাডেমির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আর শনিবার দ্বিতীয় দিনে সারাদিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবং বিকেলে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো ও সকল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপনী ঘটে। শিশুদের প্রাণবন্ত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী আলিয়া সুলতানা লীনা লাইছ, যিনি বর্তমানে যুক্তরাজ্য ও হাঙ্গেরিতে বসবাস ও কর্মরত রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক মানের শিল্পচর্চার ভিত্তি গড়ে তুলতে এর ভূমিকা অনস্বীকার্য।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রশান্ত কুমার বর্মন এবং পরিচালক সৈয়দ বজলুল হাসান। তারা তাদের বক্তব্যে একাডেমির দীর্ঘ পথচলা, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে শিল্পীদের মাধ্যমে ফুল ও উত্তরীয় দিয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ শিশুদের সৃজনশীলতা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক চেতনাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রথম পর্বে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত সঙ্গীত, আবৃত্তি, দলীয় ও একক নৃত্যের বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উল্লেখযোগ্য পরিবেশনাগুলোর মধ্যে ছিল “এসো হে বৈশাখ”, “আজব দেশের ধন্য রাজা” এবং “ধন ধান্য পুষ্প ভরা”। এছাড়া খুদে নৃত্যশিল্পীরা পরিবেশন করে “আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি” এবং একক নৃত্য “বৈশাখের বিকেল বেলা” ও “নেশা লাগিল রে” গানে। দ্বিতীয় পর্বে দেশের নন্দিত যাদুশিল্পী শাহীন শাহ তার আকর্ষণীয় ম্যাজিক শো উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সকল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম স্বনামধন্য এই সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর একাডেমিটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসকেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব, কর্মশালা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬