শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ দহপাড়া গ্রামের অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীর ও মাদ্রাসার দানকৃত জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে এলাকার ভূমিদস্যু প্রভাবশালী ৭ ভাই, এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আজাদ হোসেন, আব্দুল ওয়াহেদ, গোলাম রব্বানী, আছালতজামান, আবু তাহের, খাইরুলসহ তার পরিবারের লোকজন জোরপূর্বক প্রভাব খাটিয়ে অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী নুরুল ইসলাম ও তার প্রতিষ্ঠিত খাদিজাতুল কোবরা (রা.) দারুল কোরআন মাদ্রাসার দানকৃত জায়গা এবং এলাকার অসহায় এক ব্যক্তির পুকুর জোরপূর্বক দখল করে ভোগদখল করছে। নুরুল ইসলামের পরিবারের লোকজন বাধা দিলে আজাদ হোসেন ও আবু তাহের দলবদ্ধ হয়ে দেশীয় অস্তশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দখলকারীরা এলাকার প্রভাবশালী ও খারাপপ্রকৃতির লোক হওয়ায় এলাকাবাসী তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পায়না। ইতিপূর্বে আজাদ হোসেন গংরা নুরুল ইসলামের বসত বাড়ী দখল এবং বাঁশঝাড় ও ইউকালেক্টর গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এব্যাপারে থানায় পরপর কয়েকটি অভিযোগ করলেও তারা তাতেও ক্ষান্ত হয়নি। রেহাই পাইনি তাদের কাছ থেকে মাদ্রাসার জায়গাও। এঘটনায় নুরুল ইসলাম থানায় আবারও অভিযোগ করলে তাহেরের লোকজন তাদের ভয়ভীতি প্রদর্শন করছে। আবু তাহেরেরা ৭ ভাই এবং পরিবারের লোকেরা প্রভাবশালী হওয়ায় কোণঠাসা হয়ে আছে প্রতিবন্ধী নুরুল ইসলামের পরিবার। এব্যাপারে দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবার ও এলাকাবাসী উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি