Journalbd24.com

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ২০:৫৫
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ২০:৫৫

    আরো খবর

    বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা
    বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল
    বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে
    বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
    মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ২০:৫৫
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ২০:৫৫

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মি গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়।  

    সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।  

    গুলিবিদ্ধ শাকিল উপজেলার ছয়ানী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের পাটোয়ারি বাড়ির আলমগীরের ছেলে। তিনি একই ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী। অপর দিকে আহতরা হলেন, মো.আলাউদ্দিন (৫০), মহর আলী (৫৯) তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে মাহফুজুর রহমান (২২) মেয়ে নাসরিন আক্তার (১৮) আলমগীর হোসেন (২৬) ও জহির (৫০)।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ছয়ানীয় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মি মাসুদের ছেলে ইমন (১৯) আরেক বিএনপি কর্মি মাহফুজকে মারধর করে। সোমবার বিকেল ৫টার দিকে ইমন ছয়ানী বাজারে নব গঠিত কৃষকদলের আনন্দ মিছিলে যাচ্ছিলো। ওই সময় মাহফুজ নিরবকে পেয়ে মারধর করে। মিছিল শেষে বিকেলের ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলাউদ্দিন দলীয় লোকজন নিয়ে তাহেরপুর এলাকায় যান। একপর্যায়ে সেখানে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংষর্ঘ বেধে যায়। এতে দুই পক্ষের ৮জন আহত হয়।    

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, মাহফুজ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে তার বাবা মহর আলী জামায়াত করে। মাহফুজদের বাড়ির অধিকাংশ লোক জামায়াত রাজনীতির সাথে সম্পৃক্ত। বিএনপির নেতাকর্মিরা রাত সোয়া ৯টার দিকে মাহফুজের বাড়িতে হামলা চালায়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে যুবদল কর্মি শাকিল পাটেয়ারির বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন ও আলাউদ্দিনের মাথা ফেটে যায়। তখন মহর আলীর ৬ অনুসারীও আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা শাকিল উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

    ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো.আলাউদ্দিন অভিযোগ করে বলেন, তিনি বিষয়টি মীমাংসা করতে গেলে মহর আলীসহ তার লোকজন তার ওপর হামলা চালায়। ওই সময় স্থানীয় রাকিব নামে এক যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে শাকিল গুলিবিদ্ধ হয়।  

    জানতে চাইলে রাকিব বলেন, তিনি পেশায় একজন পিকআপ ভ্যান চালক। তিনি কাউকে গুলি করেননি। অভিযোগটি ডাহা মিথ্যা। বিএনপি নেতা আলাউদ্দিনের গুলি মিস ফায়ার হলে শাকিল গুলিবিদ্ধ হন। তখন রাজু মেম্বারকেও আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।  

    ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এখানে জামায়াত বিএনপির কোন সংঘর্ষ হয়নি। জামায়াতের লোকজন আমাদের মিছিলের ওপর হামলা করেছে। আমাদের দলীয় কোন কোন্দলের কোনো বিষয় নেই এখানে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটা বিএনপি-বিএনপি করেছে। স্থানীয় নেতাকর্মিরা বিষয়টি আমাকে জানিয়েছে। তাদের ওপর হামলা চালানো হয়। আমাদের দলের কোন লোক এই হামলার সাথে জড়িত নেই।    

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

    বিষয়:
    নোয়াখালী

    সংশ্লিষ্ট সংবাদ: নোয়াখালী

    ১৬ মার্চ, ২০২৫
    নোয়াখালীতে সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতবিাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
    ১৭ এপ্রিল, ২০২৫
    চোলাই মদসহ যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
    ২৪ এপ্রিল, ২০২৫
    স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু,স্বামী হাসপাতালে
    ৩০ নভেম্বর, ২০২৫
    নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার
    ৩০ নভেম্বর, ২০২৫
    নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
    ২ ডিসেম্বর, ২০২৫
    নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা
    2. বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল
    3. বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে
    4. বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
    5. নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮
    6. মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার
    7. বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: আটক ৪
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই 
শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

    বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

    বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: 
গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল

    বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল

    বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে 
ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

    বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

    বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের
বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

    বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

    মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

    বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: আটক ৪

    বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: আটক ৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬