Journalbd24.com

রবিবার, ১০ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৩১ লাখ টাকার অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১ মে, ২০২৬ ২০:৫৮
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১ মে, ২০২৬ ২০:৫৮

    আরো খবর

    ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন
    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত
    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    তদন্তে ধীরগতি

    ৩১ লাখ টাকার অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১ মে, ২০২৬ ২০:৫৮
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১ মে, ২০২৬ ২০:৫৮

    ৩১ লাখ টাকার অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রায় ৩১ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাতা সদস্য ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা ও জেলা শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে অভিযুক্ত প্রধান শিক্ষক এখনো স্বপদে বহাল রয়েছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, মহাসড়ক সম্প্রসারণে বিদ্যালয়ের জমি অধিগ্রহণ বাবদ সরকার থেকে প্রায় এক কোটি টাকা ক্ষতিপূরণ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা হয়। তবে এই অর্থের মধ্যে ৩১ লাখ টাকার ব্যয়ের কোনো সুস্পষ্ট হিসাব দিতে পারেননি প্রধান শিক্ষক—এমন অভিযোগ করেছেন দাতা সদস্য ও স্থানীয় অভিভাবকেরা।

    অভিযোগের প্রেক্ষিতে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ। তবে পরিদর্শনের পরও তদন্ত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।

    এদিকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বর্ষাকালে পুরনো একতলা ভবনের ছাদ দিয়ে পানি পড়লেও সেটি সংস্কার না করে তড়িঘড়ি করে তার ওপর টিনশেডসহ দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু করা হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলফুজার রহমান রিপন বলেন, বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, তবে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

    অভিযোগ সম্পর্কে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, দাতা সদস্য ও এলাকাবাসীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই এ ধরনের অভিযোগ উঠেছে। বিষয়টি সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিগগিরই বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ বলেন, বিদ্যালয়ের বিভিন্ন খাতের অর্থ ব্যবহারে অনিয়মের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

    এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় দাতা সদস্য ও অভিভাবকেরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন
    2. বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    3. বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত
    4. আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    5. আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    6. দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়
    7. আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় রাশিয়ার মহান বিজয়
দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

    ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা
সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে 
৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬