শিবগঞ্জে প্রতিবন্ধী যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কার্যাক্রমের সার্বিক দিক নির্দেশনা তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন এর পরিচালনায়মেডিকেল রিপোর্ট যাচাই বাছাই প্রক্রিয়ায় অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান। একাজে সহযোগিতা করেন ফিল্ড সুপারভাইজার মোছাঃ মহসিনা বেগম, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ তৌহিদুল ইসলাম, ফুয়ারা খাতুন, মাহমুদুল হাসান, ইমরান আলী, আল আমিন ইসলাম, রুহুল আমিন। একার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত প্রতিবন্ধীদের চুড়ান্তভাবেবাছাই করা হয়। প্রতিবন্ধীদের অনলাইনের মধ্যে ডিজিটাল প্রতিবন্ধী কার্ড প্রদান করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি