Journalbd24.com

রবিবার, ১০ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মে, ২০২৬ ২২:৫৯
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মে, ২০২৬ ২২:৫৯

    আরো খবর

    ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন
    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত
    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মে, ২০২৬ ২২:৫৯
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মে, ২০২৬ ২২:৫৯

     সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    নীলফামারী সৈয়দপুর পৌরসভা আধুনিকায়ন ও উন্নয়নে বাস্তবায়িত বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার (৪ মে)  সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।
     এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী  অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। 
    কর্মশালার শুরুত্বেই স্বাগত বক্তব্য রাখেন  সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। 
    আরইউটিডিপি প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদারের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন , সাবেক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন,  এরশাদ হোসেন পাপ্পু, জোবায়দুল ইসলাম মিন্টু ও আব্দুল খালেক সাবু, সৈয়দপুর  প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ। 
    কর্মশালায় অন্যান্যদের মধ্যে নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান , সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো.জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ধীমান ভূষণ, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মো. সাইফুল ইসলাম প্রামাণিক, উপজেলা  শিক্ষা  অফিসার মো. মাসুদুল হাসান, সমাজসেবক শরফুদ্দিন খান, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা হাজী ইমতিয়াজ,  সৈয়দপুর  পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও মাসুম সাজ্জাদ জুয়েল, হিসাবরক্ষক আবু তাহের, নারী নেত্রী রওনক জাহান রেনু ও রূপা  হোসেনসহ টিএলসিসির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
    কর্মশালায় অংশ গ্রহণ করা টিএলসিসি সদস্যরা গ্রুপ ভিত্তিক হয়ে সৈয়দপুর  পৌরসভার সার্বিক উন্নয়নসহ জনগণের জীবনমান উন্নয়নে আরইউটিডিপির দেয়া ১৯ টি প্রস্তাবনার বাইরেও আরও একাধিক প্রস্তাবনার কথা তুলে ধরেন। পরে  সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    স্বাগত বক্তব্যে সৈয়দপুর  পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আরইউটিডিপি প্রকল্পের অধিনে পৌরসভায় প্রায় ৩০  কোটি টাকা ব্যয়ে দুইটি প্রধান সড়কের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে আরও কাজ করা হবে।  তিনি বলেন, প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে,  পৌরসভাকে সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সমূহের পরিবৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা  জোরদার করা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ  মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগর সমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা, পরিকল্পনা প্রনয়ণ, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা। 
    পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো নির্মাণ ও সুবিধাদি বৃদ্ধি হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গত ২০২৪ সালের জুলাই  হতে ২০৩০ সালের জুন পর্যন্ত ৬ বছর  মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। সারাদেশে এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা  দেওয়া হবে ১ হাজার ৬৪১ কোটি টাকা। এর আগে প্রকল্পটি গত ২০২৪ সালের ২১ জুন  বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড সভায় প্রকল্পটি গ্রহণ করা হয়। পরে একই বছরের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয় ২০২৫ সালে। 

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন
    2. বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    3. বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত
    4. আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    5. আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    6. দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়
    7. আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় রাশিয়ার মহান বিজয়
দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

    ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা
সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে 
৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬