Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার উন্নয়নে অংশীদারিত্বে অন্যতম সরকার বাদল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ মে, ২০২৬ ১০:৫৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ মে, ২০২৬ ১০:৫৩

    আরো খবর

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    বগুড়ার উন্নয়নে অংশীদারিত্বে অন্যতম সরকার বাদল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ মে, ২০২৬ ১০:৫৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ মে, ২০২৬ ১০:৫৩

    বগুড়ার উন্নয়নে অংশীদারিত্বে অন্যতম সরকার বাদল

    আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে— কবি কামিনী রায়ের এই চরণ যেন মানবতার চিরন্তন আহ্বান। দেশপ্রেমের দীপ্ত শপথ বুকে ধারণ করে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করা বগুড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অনন্য নাম সরকার বাদল। জনসম্পৃক্ততা, মানবিকতা ও উন্নয়নমুখী নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছেন গণমানুষের আস্থার প্রতীক।

    ছাত্রজীবন থেকেই সমাজকল্যাণ ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন। সাধারণ মানুষের সমস্যা সমাধান ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা থেকেই তাঁর রাজনৈতিক পথচলার শুরু। পরবর্তীতে তিনি বগুড়ায় জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। এরপর স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির আহ্বায়ক ও বৃহত্তর বগুড়া সদর থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও দলের প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

    বগুড়া সদর উপজেলা ভেঙে পৃথক শাজাহানপুর উপজেলা বাস্তবায়নের আন্দোলনে সরকার বাদল ছিলেন অন্যতম অগ্রনায়ক। পরবর্তীতে ২০১৪ সালে তিনি বিএনপির মনোনয়নে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে শিক্ষা, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করেন। 

    বগুড়ার আর্থসামাজিক উন্নয়নেও তাঁর অবদান উল্লেখযোগ্য। বিআরটিসি শপিং কমপ্লেক্স নির্মাণ, মেঘ সিটি কমপ্লেক্স, করতোয়া নদী খনন ও সড়ক উন্নয়ন, ব্রিজ নির্মাণ, বাস টার্মিনাল স্থানান্তর, পর্যটন মোটেলের আধুনিকায়ন ও ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রস্তাবনাসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল প্রশংসিত।

    কৃষিখাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে  চলেছেন। বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন (বামমা)-এর বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে কৃষিযন্ত্রাংশ শিল্পের বিকাশে নেতৃত্ব দিয়েছেন সফলভাবে। রাজারামপুরে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি হিসেবে বাঁধ নির্মাণ ও খাল খননের মাধ্যমে এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

    রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের সহযোগিতা এবং তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। সমাজে ন্যায়, সমতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। 

    এক আলাপচারিতায় সরকার বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা প্রদান, কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। এসব কর্মসূচির সুফল দেশের সকল পর্যায়ের মানুষ ভোগ করছে। তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, মানুষের সেবার মহাসড়ক। বগুড়ার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আধুনিক সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬