শিবগঞ্জ কে আধুনিক উন্নয়নশীল উপজেলায় রুপান্তরিত করা হবে ..........প্রতিমন্ত্রী মীর শাহ আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, অবহেলিত এই শিবগঞ্জ উপজেলা দশ বছর পর এলাকার মানুষ আর চিনতে পারবেন না, যারা বিদেশে ছিলেন তারা এসে বলবেন এটা আবার কোন উপজেলায় আসলাম, কারণ এত এত উন্নয়ন করা হবে যে উপজেলার চেহারায় পাল্টে দেওয়া হবে। এর ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলাকে আধুনিক উন্নয়নশীল উপজেলায় রূপান্তরিত করতে ১২টি ইউনিয়ন ১টি পৌরসভা কে দুই ভাগে ভাগ করে ৫ ইউনিয়ন নিয়ে নতুন করে মোকামতলা উপজেলা পরিষদ গঠন করা হয়েছে। শিবগঞ্জ পৌরসভা কে আরো বর্ধিত করে'গ'শ্রেণী থেকে'খ'শ্রেণীতে রূপান্তরিত করা হয়েছে। এতে করে এলাকায় রাস্তা-ঘাট সহ আরো অনেক উন্নয়ন কাজ করা সহজ হবে। বগুড়ার বারোপুর হয়ে নামুজা বুড়িগঞ্জ পীরব সড়ক মলামগাড়ী হয়ে বটতলা জয়পুরহাট ৪ লেনে মোকামতলা জয়পুরহাট সড়ক ৬ লেনে রূপান্তরিত করা হবে। এ ছাড়া বগুড়া শহরের বাহির দিয়ে বগুড়া সিরাজগঞ্জ রেললাইন, বিমানবন্দর, কারগো বিমানবন্দর, বিমান পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু করা হবে।তিনি সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ পৌরসভার বর্ধিত অংশের নাগরিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, ইদ্রিস আলী, আবু তাহের, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদল সভাপতি মীর মুন। পরে তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এবং উপজেলা পরিষদ চত্বরে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্তহুইল চেয়ার বিতরণ করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি