পোরশায় সড়ক দুর্ঘটনায় আদিবাসী নেতা নিহত
নওগাঁর পোরশায় ভটভোটি চাপায় শ্রী রামলাল কেরকাটা(৪৩) নামের এক আদিবাসী নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কাঠপুকুরিয়া গ্রামের মৃত শ্রী রূপচানের ছেলে।
জানা গেছে, গত বুধবার সন্ধায় রামলাল কেরকাটা নওগাঁ সদর হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি বড় ভটভোটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ভটভোটির চাকায় পিষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানাায় একটি মামলা হয়েছে এবং ভটভোটি থানা হেফাজতে রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :