বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুর্বে দেশের জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সেই ওয়াদা বাস্তবায়ন করতে শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর বাখরা কাম বেলঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুরইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউ পি সদস্য মো. কোরবান আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, এমদাদুল হক, মুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু, সাংগঠনিক সম্পাদক নুরন্নবী আকন্দ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলনেতা সাব্বির আহমেদ, ফরহাদ বাবু, জামিল, সুলতান, সোহাগ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি