Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ২২:৫২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ২২:৫২

    আরো খবর

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ২২:৫২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ২২:৫২

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুর এলাকায় বারোজন অলি আউলিয়ার কবর বা মাজার নিয়ে গঠিত বারো আউলিয়ার মাজার শরীফ। মাজার শরীফের পাশ্ববর্তী এলাকাটি বারো আউলিয়া গ্রাম নামেও পরিচিত। ‘অলি’ শব্দটির শাব্দিক অর্থ বন্ধু বা আল্লাহর বন্ধু, অলি শব্দ থেকেই আউলিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ অভিভাবক। 
    স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, অনেক যুগ পূর্বে ১২ জন অলি বা সুফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে আসেন এবং এখানে আস্তানা গড়ে ইসলাম প্রচার করেন। এই সুফি সাধকদের ওফাত বা মৃত্যুর পরে ওই স্থানেই তাদের সমাহিত করা হয় এবং পরবর্তীতে এখানে গড়ে ওঠে বারো আউলিয়ার মাজার।
    বিভিন্ন তথ‍্য সূত্র থেকে যততটুকু জানা যায়, ওই এলাকায় ইসলাম ধর্মের আবির্ভাব বা প্রচার এই ১২ জন অলি আউলিয়ার হাত ধরেই শুরু হয়েছিল। বারো আউলিয়াদের আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরণের জনশ্রুতিও স্থানীয়দের কাছে প্রচলিত আছে। প্রায় ৪৭ একর এলাকা জুড়ে বিস্তৃত মাজার শরীফ এলাকায় পুকুর  ১২ জন আউলিয়াকে এই বিস্তীর্ণ ৪৭ একর জমির ১১ টি স্থানে তাদের সমাহিত করা হয়েছে।
    মাজার শরীফে কবরে কোন প্রকার নামফলক না থাকার কারনে নিশ্চিত ভাবে কোনটা কার কবর তা নির্ধারণ করা কঠিন। তবে মাজার শরীফ এলাকার কেন্দ্রে হেমায়েত আলী শাহ (রঃ) ও নিয়ামত উল্লাহ শাহ (রঃ) কবর দুটি পাশাপাশি একসাথে অবস্থিত, যা জোড়া কবর নামে পরিচিত। বার আউলিয়া ওলীদের আগমনের ইতিহাস বিভিন্ন সূত্র থেকে জানা গেলেও ওলীদের ইতিহাস রহস্যাবৃত। এঁদের লিখিত কোন ইতিহাস আজও পাওয়া যায়নি।
    বারো জন আউলিয়ার নামঃ যে ১২ জন আউলিয়া এই পবিত্র ভূমিতে শান্তিতে শায়িত আছেন তাঁরা হলেনঃ
    (১) হেমায়েত আলী শাহ (রঃ)
    (২) নিয়ামত উল্লাহ শাহ (রঃ)
    (৩) কেরামত আলী শাহ (রঃ)
    (৪) আজহার আলী শাহ (রঃ)
    (৫) হাকিম আলী শাহ (রঃ)
    (৬) মনছুর আলী শাহ (রঃ)
    (৭) মমিনুল শাহ (রঃ)
    (৮) শেখ গরীবুল্লাহ (রঃ)
    (৯) আমজাদ আলী মোল্লা (রঃ)
    (১০) ফরিজ উদ্দিন আখতার (রঃ)
    (১১) শাহ মোক্তার আলী (রঃ)
    (১২) শাহ অলিউল্লাহ (রঃ)
    বারো আউলিয়ার মাজারের চারপাশে সবুজ শ্যামলে ভরা মাঠ, বিশাল পুকুর, সান বাঁধানো ঘাট, পাখির কোলাহল আর এসবের ফাঁকে ফাঁকে ছড়ানো ছিটানো ১২ জনের রওজা শরীফ।
    মাজার প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি কমপ্লেক্স বা ডাকবাংলো রয়েছে।
    বারো আউলিয়ার ইতিহাসঃ আটোয়ারীর মির্জাপুরে বারো আউলিয়াদের ইসলাম প্রচারের শুরুর সঠিক সময়কালটা জানা না গেলেও ধারণা করা হয় প্রায় ৪০০ বছর পূর্বে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে তাঁরা এখানে এসে বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড় ইসলামের আলোতে উদ্ভোষিত হয়েছিল অনেক পরে, কিন্তু এর শুরুটা হয়েছিল আটোয়ারীতেই।
    ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর পারস্য, ইয়েমেন ও আরবের বিভিন্ন অঞ্চল থেকে বহু সুফি সাধক, আধ্যাত্মিক পুরুষ ও জ্ঞান তাপসদের আগমন ঘটেছিল এই বাংলায়, সেই সময় সমুদ্র পথে বারো জন আউলিয়া এসে আস্তানা গড়েন চট্টগ্রামে। চট্টগ্রামের সেই জায়গাটিও বারো আউলিয়া নামে প্রসিদ্ধ। 
    স্থানীয়দের বিশ্বাস এ মাজারে মানত করলে মনের আশা পূরণ হয়। সেই লক্ষে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ অনুষ্ঠিত হয়। প্রখ‍্যাত আলেম ওলামা সেখানে ধর্মীয় বয়ান করেন এবং বিশেষ তবারক বিতরণ করে।
    এদিকে আজ বৈশাখ মাসের শেষ দিন হওয়ায় সারাদিনব্যাপী হাজার হাজার ভক্ত ও সাধারণ লোকজনের সমাগম হওয়ায় জেলা পুলিশ বিশেষ নিরাপত্তার ব‍্যবস্থা করেছেন। সাদা পোষাকেও রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।

     

    বিষয়:
    পঞ্চগড়

    সংশ্লিষ্ট সংবাদ: পঞ্চগড়

    ২৭ ডিসেম্বর, ২০২৫
    পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
    ২৭ ডিসেম্বর, ২০২৫
    তেঁতুলিয়ায় ১জন ট্রাক চালককে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড
    ১ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে ব‌ই বিতরণ অনুষ্ঠান
    ২ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
    ৩ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
    ১০ জানুয়ারী, ২০২৬
    বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬