Journalbd24.com

রবিবার, ১৭ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:১৮
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:১৮

    আরো খবর

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু
    বিরামপুরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
    বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:১৮
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:১৮

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড বগুড়ার আদমদীঘি উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এসব গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা সদরের মন্ডবপুর গ্রামে। মন্ডবপুর গ্রামে বসতবাড়ি, গাছপালা, ফসলসহ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার (১৬ মে) রাত ১২টার পর থেকে দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে এই কালবৈশাখী ঝড়। 
    রবিবার সরেজমিন দেখা যায়, প্রায় প্রতিটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে বসতবাড়ির ওপর পড়ে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। এছাড়া গবাদিপশুর রাখার ঘরের চালা উঠে ও গাছপালা ভেঙে পড়ে অনেক কৃষকের ক্ষতি হয়েছে। 
    স্থানীয় বাসিন্দারা জানান, ঝড় ও বৃষ্টিতে উপজেলার কেশরতা, মুরাদপুর, কুসুম্বী, কদমা, করজবাড়ী, মন্ডবপুর গ্রাম সহ বিভিন্ন এলাকার বহু সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় কাঁচা ও আধাপাকা ঘরের চাল উড়ে যায়। অনেক দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় গাছ উপড়ে পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশ কয়েকটি পয়েন্টে বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। মেঘের গর্জন ও বজ্রপাতের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়েয়ে পড়ে। এছাড়া প্রচন্ড ঝড়ো হাওয়ায় পাকাধান মাটিতে লুটিয়ে পড়েছে। শাকসবজির ক্ষেত মাটিতে মিশে গেছে। 
    মন্ডবপুর গ্রামের বাসিন্দা নাছিম, আব্দুল বারী, আহম্মদ আলী, বুলু মিয়া, তালেব সহ অনেক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিকরা জানান, হঠাৎ করে গত শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে আমাদের ঘরের টিনের চালা উড়ে যায় ও বসতবাড়ির উপর গাছপালা ভেঙে পড়ে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 
    উপজেলার কুসুম্বী গ্রামের বাসিন্দা মোজাম্মেল ফকির জানান, প্রচন্ড ঝড়ে আমার বাড়ির টিনের চালা উপড়ে গিয়ে জমিতে পড়ে যায় এবং আমার বসত ঘরের বিছানা কাঁথা বালিশ আসবাবপত্র সব ভিজে একাকার হয়ে যায়। আমি একজন দিনমজুর। এখন কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো ভেবে পাচ্ছি না। তাই সরকারের কাছে আকুল আবেদন সরকারি ভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হলে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠবে। 
    সান্তাহার বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো এর নির্বাহী প্রকৌশলী উজ্জল হোসেন জানান, গত রাতে কালবৈশাখী ঝড়ে বহু পয়েন্টে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। সকাল থেকে আমাদের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। তাছাড়া অনেক গাছপালা মেইন লাইনের উপর ও পোলের উপর ঝুলিয়ে রয়েছে এগুলো সরিয়ে নিতে একটু সময়ের প্রয়োজন।
    আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গত শনিবার মধ্য রাতে কালবৈশাখী ঝড়ে স্থানীয় কৃষকদের বোরোধানসহ শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে। মাঠকর্মীদের পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার জন্য।
    এব্যাপারে উপজেলা নির্বাহী মাসুমা বেগম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক বিষয়ের খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের কাছে তথ্য আসলে আমরা ব্যবস্তা নিব। 

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ৩০ নভেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোয়া ও এতিম খানায় ছাগল ছদগা দিলেন মহিত তালুকদার
    ৩০ নভেম্বর, ২০২৫
    নানা সমস্যায় জর্জরিত আদমদীঘির সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন!
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘি হানাদার মুক্ত দিবস পালনের দাবীতে সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    2. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    3. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    4. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    5. আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু
    6. বিরামপুরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
    7. মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

    আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

    বিরামপুরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

    বিরামপুরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

    মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

    মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬