পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন
নওগাঁর পোরশায় ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলার নিতপুর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান এমপি। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্, উপজেলা খাদ্য বিভাগের সকল কর্মকর্তা ও স্থানীয় কৃষকগণ।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :