Journalbd24.com

শনিবার, ১৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ১৯:২৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ১৯:২৯

    আরো খবর

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    অপরাধী ছাড়া বাংলাদেশে সকলে নিরাপদে থাকবে - এমপি নয়ন

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ১৯:২৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ১৯:২৯

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় তার নিজ জন্মভূমিতে 'শহীদ জিয়ার জীবন ও কর্ম' শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় যুবদলের আয়োজনে বাগবাড়ির জিয়াবাড়িতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী আদর্শে যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীকে তাদের জীবন দর্শন গড়ে তোলার আহ্বান জানানো হয় এই আয়োজনে। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ জিয়ার নিখাঁদ দেশপ্রেম ও তার জীবনের গুণাবলীগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতেই যুবদল দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। জিয়ার আদর্শ রাজনৈতিক ও ব্যক্তিজীবনে প্রতিফলিত হলেই সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে। তিনি বলেন, সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে গেছেন। তার দেশপ্রেমের কাছে পরাজিত হয়েছে ব্যক্তিগত জীবনের বিলাসিতাও। বর্তমানে তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে যা বাস্তবায়ন করতে চান তা নিজে আগে শুরু করছেন। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি বাস্তবায়ন শুরু করেছেন, ইতিমধ্যেই বেশকিছু প্রতিশ্রুতি বাস্তবায়নও হয়েছে। নিরাপদ বাংলাদেশ গড়তে একের পর এক ইতিবাচক উদ্যোগ নেয়া হচ্ছে। দৃঢ় কন্ঠে তিনি বলেন যারা সমাজবিরোধী কাজ করবে তারা ছাড়া এই বাংলাদেশে সকলে সমানভাবে নিরাপদে থাকবে যা নিশ্চিত করার দায়িত্ব এই সরকারের। এসময় যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের দায়িত্বশীলভাবে পথ চলার আহ্বান জানান তিনি। এছাড়াও জায়গা সংকুলানে যাদের স্থান হয়নি তাদেরকেও আগামীতে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে বলে জানান যুবদলের এই শীর্ষ নেতা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খাঁন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদির হক আদনান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হয়দার টিপু, সদস্য সচিব মোখতার হোসেন, যুগ্ম- আহ্বায়ক রওশন উল ইসলাম রওশন, চাপাইনবাগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুখ হোসেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝেও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদত হোসেন সোহাগ ও রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরিশেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬