Journalbd24.com

রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৯:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৯:২২

    আরো খবর

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৯:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৯:২২

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে বগুডায় সায়েম ট্রাভেলস'র আয়োজনে ২য় ধাপে শনিবার অর্ধদিনব্যাপী শহরের শহীদ টিটু মিলনায়তনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সায়েম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে হজযাত্রায় করণীয় নানা দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, মহাস্থান মাহি সওয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মর্তুজা আলী রেজা, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি আবু মোত্তালিব মানিক প্রমুখ। সম্মেলনে সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, এ বছর হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের আগামী ২৬ শে সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে। এরপরে সময় আর বাড়বে কিনা তা নিশ্চিত নয়। তাই সময় থাকতেই সকলকে তিনি হজ্জ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান। আব্দুল মান্নান বলেন, দালাল কিংবা মধ্যসত্ত্বভোগীদের পাল্লায় পরে অল্পমূল্যের প্যাকজের চটকদার বিজ্ঞাপন দেখে প্রতিবছর অসংখ্য হজ্জ যাত্রী প্রতারিত হন যা অত্যন্ত দু:খজনক। এছাড়াও সৌদিতে নিয়ে গিয়ে কুরবানী, মানি এক্সচেঞ্জ কিংবা ভাল মানের খাবার সরবরাহের কথা বলে বাড়তি টাকা আদায়ের ঘটনাও ঘটাচ্ছে অনেকে। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে পুরো প্রক্রিয়া জানিয়ে সায়েম ট্রাভেলস এর পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করে যাচ্ছেন। মান্নান বলেন, সরকার নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তারা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া থেকে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সম্মানিত হজ্জযাত্রীরা যেন তাদের চাহিদা অনুযায়ী সেবা পান সেই লক্ষ্যে তারা প্রতিশ্রতিবদ্ধ। হারাম শরীফ থেকে পায়ে হাঁটা দূরত্বে আবাসন ব্যবস্থা, ভালো মানের বাংলা খাবার থেকে শুরু করে নিরাপদ যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলিয়ে সুন্দর একটি হজ ব্যবস্থাপনা তাদের মূল লক্ষ্য। সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক রেদওয়ান রাকিবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে হজ্ব গমনেচ্ছু ব্যক্তিদের পাশাপাশি ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শত শত হাজীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলটি যেন হজ যাত্রীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম সুরুজ, আইটি ব্যবস্থাপক জুয়েল আহমেদ, সেলস এক্সিকিউটিভ আব্দুল খালেক হিরা, হিসাবরক্ষক সৈয়দ মুজাহিদুল ইসলাম ও মানিকসহ বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র হজ্জ উপলক্ষে সঠিক তথ্য প্রচার এবং সহযোগিতার নিমিত্তে এমন আয়োজনের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা হজ্জে যেতে ইচ্ছুক হাজীরা ।
    সর্বশেষ সংবাদ
    1. উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    2. বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    3. জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    5. বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    6. সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
    7. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    সর্বশেষ সংবাদ
    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায়
নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি 
করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না 
বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স 
দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের
বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬