Journalbd24.com

রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৬:৪০
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৬:৪০

    আরো খবর

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৬:৪০
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৬:৪০

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের
বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাসহ দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন জয়ভোগা গ্রামের খুকি বেগম (৮০) ও তাঁর ছেলে সফিকুল ইসলাম। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে গাবতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জয়ভোগা গ্রামে এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা অভিযোগে সফিকুল ইসলাম উল্লেখ করেন, তাঁদের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত খাজা নাজিমুদ্দিন খাজার মেয়ে নাইস খাতুনের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। পরে মীমাংসার কথা বলে অভিযুক্ত খায়রুল ইসলাম তাঁর কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছিলেন। ঘটনার দিন বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলাকালে অভিযুক্তরা বাঁধা দেন। বাঁধার কারণ জানতে চাইলে নাইস খাতুন লোহার রড দিয়ে খুকি বেগমের মাথা ও পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। মাকে রক্ষা করতে গেলে সফিকুল ইসলামকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খুকি বেগমকে চিকিৎসা দেওয়া হয়। সফিকুল ইসলামও চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় নাইস খাতুন ও খায়রুল ইসলামের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিব হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, স্থানীয়দের অভিযোগ খায়রুল ইসলামের বিরুদ্ধে অতীতেও জমি দখল, চাঁদাবাজি, বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ এবং এক বৃদ্ধ আত্মীয়কে মারধরের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, খায়রুল ইসলাম অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, ঘটনার বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। খায়রুল ইসলামের বিরুদ্ধে পূর্বের মামলা এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে যে তথ্য প্রমাণ পাওয়া যাবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    2. বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    3. জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    5. বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    6. সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
    7. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    সর্বশেষ সংবাদ
    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায়
নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি 
করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না 
বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স 
দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের
বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬