Journalbd24.com

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ ২০:৫৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ ২০:৫৫

    আরো খবর

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ ২০:৫৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ ২০:৫৫

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না 
বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি; তারা আত্মত্যাগ করেছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমরা যদি তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, তবেই তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগিয়ে তোলে। জুলাইয়ের বীর শহীদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের অন্বেষণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করায় মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। যে ধারাবাহিকতায় একের পর এক টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। এই সময় সরকারের সমালোচনাকারীদের প্রতিমন্ত্রী বলেন, কাজ করতে গেলে ভুল হবেই। যে কোন ভুলের গঠনমূল সমালোচনাকে তারা স্বাগত জানান। বাংলাদেশের সকলের বাক স্বাধীনতা রয়েছে যে স্বাধীনতার জন্যেই লড়াই হয়েছে জুলাইয়ে। তবে মানহানিকর কোন তথ্য বা বক্তব্য কখনোই কাম্য নয়। এ ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলাটি দেখতে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
    সর্বশেষ সংবাদ
    1. রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    2. নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    3. বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    4. চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    5. বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা
    6. রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ
    7. বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 
মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    নানা আয়োজনে বগুড়ায় 
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে
বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে 
বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে
এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

    রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

    বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬