Journalbd24.com

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় গাক জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪

    আরো খবর

    নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু
    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে- গাক নির্বাহী পরিচালক

    বগুড়ায় গাক জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪

    বগুড়ায় গাক জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত
    বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এর আওতায় কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীর বরণ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বনানী গাক টাওয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জিআইটি'র অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাকের সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, তারা কারিগরি দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। দেশ ও বিদেশের চাকরির বাজারে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন ও কেয়ার গিভিং কোর্সে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণ করছেন। শুধু তাই নয় প্রশিক্ষণ পরবর্তী প্রত্যেক প্রশিক্ষনার্থীদের ১২ হাজার টাকা করে সহায়তাও প্রদান করা হচ্ছে যা তাদের নিজ নিজ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জন তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এর আওতায় পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ সৃষ্টি করছে। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গাক এর উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদারসহ জিআইটি-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। ‘কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবিশ্বাসী ভবিষ্যৎ গড়ি’ এই প্রত্যয়ে জিআইটি'র কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে জানান সংশ্লিষ্টরা।
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু
    2. বগুড়ায় গাক জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত
    3. রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    4. নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    5. বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    6. চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    7. বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু

    নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু

    বগুড়ায় গাক জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত

    বগুড়ায় গাক জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 
মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    নানা আয়োজনে বগুড়ায় 
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে
বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে 
বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে
এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬