কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশে নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে কাহালু রেলওয়ে বটতলায় এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. পারভেজ আলম।
কাহালু পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাহালু উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আকতার আজম, কামরুজ্জামান রাজা, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, আব্দুল হালিম বাদল, জালাল, ইউনুস আলী, যুবদলনেতা ফরহাদ বাবু, সাব্বির আহম্মেদ শুভ, জামিল, পিয়াস, সাইফুল ইসলাম, আনিছুর রহমান পাপন, আল আমিন, সুলতান, সোহাগ, আরিফুল ইসলাম, ইসরাফিল, বাবলু খন্দকার, মামুন, শিমুল, শামীম প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ও পৌর এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি