Journalbd24.com

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • সোনা মহাপাত্রকে হত্যার হুমকি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৪০

    আরো খবর

    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ
    বগুড়ায় ত্রিতালের শরৎকালীন সঙ্গীতানুষ্ঠান
    সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
    লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

    সোনা মহাপাত্রকে হত্যার হুমকি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৪০

    সোনা মহাপাত্রকে হত্যার হুমকি

    প্রিয়াঙ্কা চোপড়া আর সালমান খানের মধ্যে যে অলিখিত যুদ্ধ হয়েছে, সেখানে সংগীতশিল্পী সোনা মহাপাত্র ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার দলে। জানা যায়, ‘ভারত’ ছবি থেকে বের হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারে সালমান খান কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এসব সিদ্ধান্তের কথা বলিউডের ভাইজানের কাছের মানুষের বরাত দিয়ে প্রকাশ করেছে সংবাদমাধ্যম। কিন্তু এ ব্যাপারে প্রিয়াঙ্কা কোনো মন্তব্য করেননি। কিন্তু এই ঘটনার গোড়া থেকেই সোনা মহাপাত্র নিজ দায়িত্বে প্রিয়াঙ্কার পক্ষ নিয়ে সালমান খানের বিরুদ্ধে লড়েছেন। আর এর জন্য এক সালমান-ভক্ত তাঁকে হত্যার হুমকি দিয়েছেন।

    সোনা মহাপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সেই হুমকির স্ক্রিন শট টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘যে হিরো খারাপ ব্যবহার করে, তাঁর ভক্তদের কাছ থেকে প্রতিদিনই আমার এমন অসংখ্য মেইল আসে।’ এ সময় তিনি সালমান খানকে ‘মানবিক মূল্যবোধের বাতিঘর’ বলে টিটকিরি করেছেন। আরও লিখেছেন, ‘তিনি (সালমান খান) নিয়মিতভাবে আপত্তিকর আচরণকে অনুপ্রাণিত করছেন। আবার তিনিই এই মহান দেশের নামের ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। দেশের এগিয়ে চলার সঙ্গে সমান্তরালে তাঁর যাত্রা দেখানো হয়েছে এই ছবিতে। এর চেয়ে খারাপ ব্যাপার আর কী হতে পারে!’

    সালমানের সেই উগ্র ভক্ত সোনা মহাপাত্রকে লিখেছেন, ‘তুমি যদি সালমান খানকে নিয়ে আর একটাও খারাপ কথা বলো, তাহলে তোমার বাড়িতে ঢুকে তোমাকে খুন করব। শেষবারের মতো জানিয়ে দিলাম।’ এই টুইটে সেই সালমান-ভক্ত কিছু অশ্রাব্য গালাগালও করেছেন।

    সোনা মহাপাত্রএবারই প্রথম সোনা মহাপাত্র সালমানের বিরুদ্ধে কথা বললেন এমন নয়। আবার সালমান–ভক্তদের কাছ থেকেও হুমকি পাওয়ার ঘটনা তাঁর এবারই প্রথম নয়। এর আগে সালমান খান যখন ‘সুলতান’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিজেকে ধর্ষিত নারীর সঙ্গে তুলনা করেন, তখনো সালমানের বিপক্ষে সরব হয়েছিলেন সোনা মহাপাত্র। তখন সালমান খানের ভক্তরা হুমকি দিয়েছিল এই শিল্পীকে। তখন তিনি টুইটারে লিখেছিলেন, ‘গত ৪৮ ঘণ্টায় আমি অশ্লীল ছবিসহ প্রায় হাজারখানেক পাশবিক নির্যাতনের হুমকি পেয়েছি। সমর্থকদের এমন প্রতিক্রিয়ার পরও তাঁকে (সালমান খান) চুপ থাকতে দেখে আমি স্তম্ভিত!’অবশ্য সোনা মহাপাত্রর টুইটের পর এখনো সালমান খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিষয়:
    সোনা মহাপাত্র,সলমন খান,প্রিয়াঙ্কা,হুমকি

    সংশ্লিষ্ট সংবাদ: সোনা মহাপাত্র,সলমন খান,প্রিয়াঙ্কা,হুমকি

    ৩০ মে, ২০১৯
    নুসরাতের ভাই ও অ্যাডভোকেটকে হুমকি দিলো হত্যাকারীরা
    ৮ জুলাই, ২০১৯
    শেরপুরে ধর্ষণ মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি
    ২৮ জুলাই, ২০১৯
    স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ,আ’লীগ নেতার থানায় অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬