Journalbd24.com

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • শেষ সিনেমার প্রচারণায়ও যাবেন না জাইরা ওয়াসিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ১৪:৫৫

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    শেষ সিনেমার প্রচারণায়ও যাবেন না জাইরা ওয়াসিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ১৪:৫৫

    শেষ সিনেমার প্রচারণায়ও যাবেন না জাইরা ওয়াসিম

    ২০১৬ সালে মুক্তি পাওয়া সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান কাশ্মীরের মেয়ে জাইরা ওয়াসিম। বক্স অফিসে ব্লকবাস্টার হয়। পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামেই পরিচিত। তবে সম্প্রতি তাঁর পেশা ‘ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ বলে অভিনয় ছাড়ার ঘোষণার পর আলোচনার কেন্দ্রে এ অষ্টাদশী।

    গত রোববার নিজের ফেসবুক পেজে বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান জাইরা ওয়াসিম। ধর্মীয় কারণ দেখিয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত তাঁর। বলেন, পেশার কারণে ‘ধর্মের সঙ্গে আমার সম্পর্ক হুমকির মুখে।’

    বলিউড ছাড়ার সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়েন জাইরা ওয়াসিম। রাভিনা ট্যান্ডন তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলেন। যদিও তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেকে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থেকে বলিউড তারকারাও সহমর্মিতা প্রকাশ করেছেন। ‘দঙ্গল’ পরিচালক নীতেশ তিওয়ারি বলেন, যদিও এ ঘোষণায় তিনি কষ্ট পেয়েছেন, তবু দিনশেষে এটা তাঁর জীবন। নতুন প্রতিবেদন বলছে, কট্টরপন্থীদের চাপের মুখে জাইরা বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি ভিডিও ওই ‘চাপের’ সাক্ষ্য দিচ্ছে বলেও জানিয়েছে প্রতিবেদনটি। এরপর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রাভিনা।

    জাইরার সিদ্ধান্তের পর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন বলিউড তারকারা।

    আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ করেও মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাইরা ওয়াসিম। আগামীতে মুক্তি পেতে চলা ‘দ্য স্কাই ইজ পিংক’-এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকার সঙ্গে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে তিনিই। প্রিয়াঙ্কা তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির নির্মাতাদের জাইরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি। একটি ঘনিষ্ঠ সূত্র দৈনিকটিকে বলেছে, ‘১১ অক্টোবর মুক্তির দিন সামনে রেখে নির্মাতাদের পরিকল্পনা ছিল, আগস্টের শেষের দিকে প্রচারণা শুরু করবেন। রোববার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি (জাইরা) স্পষ্টতই সিনেমার সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করেছেন। ছবির প্রচারণায় অংশ নেবেন না মর্মে নির্মাতাদের কাছে অনুরোধও করেছেন।’

    জাইরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাতা সোনালি বোস। বার্তা সংস্থা পিটিআইকে সোনালি বলেছেন, ‘জাইরার মতো মেধাবী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা সৌভাগ্যবান।’

    সোনালি বোস পরিচালিত ও জাইরা ওয়াসিম অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। এটিই জাইরার শেষ সিনেমা। এতে আরো রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। সূত্র : ইন্ডিয়া টিভি

    বিষয়:
    বিনোদন

    সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

    ১৪ মে, ২০১৯
    বাঙালি নায়িকার প্রেমে সুশান্ত
    ১৭ মে, ২০১৯
    কানের লাল গালিচায় হাঁটলেন হিনা খান
    ১৮ মে, ২০১৯
    কান চলচ্চিত্র উৎসবে প্রিয়াংকার ঝলক
    ১৮ মে, ২০১৯
    কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
    ১৮ মে, ২০১৯
    ক্যাটরিনার শাড়ি ঠিক করতে ব্যস্ত সালমান
    ২২ মে, ২০১৯
    ক্রিকেটের গানে আসিফ
    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬