Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • ক্যাসিনো-কাণ্ডে কাজহীন শাকিব!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১১:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১১:১৬

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    ক্যাসিনো-কাণ্ডে কাজহীন শাকিব!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১১:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১১:১৬

    ক্যাসিনো-কাণ্ডে কাজহীন শাকিব!

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কোনো রকম সন্দেহ ছাড়াই তিনি এদেশের চলচ্চিত্রে শীর্ষে অবস্থান করছেন। স্বাভাবিক কারণেই তার পারিশ্রমিকও সবার চেয়ে বেশি। যদিও বিভিন্ন সময় তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে গুঞ্জন উঠেছে। সেই পারিশ্রমিকেই একটার পর একটা সিনেমায় কাজ করে গেছেন। দম ফেলারও ফুরসত ছিল না। কিন্তু গত দেড় মাস ধরে কোন সিনেমার শুটিং সেটে শাকিবের দেখা মিলছে না।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে শাকিব বাসায় অবসর সময় পার করছেন। যদিও বেশ কয়েটি সিনেমার ঘোষণা দিয়েও এখন পর্যন্ত শুটিং-এ যেতে পারেননি তিনি। অনেকেই বিষয়টিকে ‘শাকিব খানের ফাঁকা আওয়াজ’ বলে মন্তব্য করেছেন।

    শাকিব খান সর্বশেষ গতমাসের শুরুর দিকে ‘আগুন’ সিনেমায় শুটিং করেন। ক্যাসিনো-কাণ্ডে বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। অবৈধ ক্যাসিনো ক্লাবে র‌্যাবের অভিযানে এই সিনেমার প্রযোজক এনামুল হক আরমান গ্রেফতার হন। এরপর সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। নির্মাণাধীন সিনেমাটির এখনো কিছু অংশের কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।

    প্রযোজক গ্রেপ্তার হওয়ায় সিনেমাটি অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ‘আগুন’ সিনেমা পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এর আগে এই প্রযোজক শাকিব খান-বুবলীকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমা নির্মাণ করেন। দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়।

    পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্যাসিনো-কাণ্ড ঢালিউড সুপারস্টার শাকিব খানের উপরও ভালো প্রভাব ফেলেছে। ‘বীর’ সিনেমার শুটিং বারবার পিছিয়েও লাভ হচ্ছে না। শুটিং করতে পারছেন না শাকিব খান। এ বিষয়ে নির্মাতা কাজী হায়াৎ-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি মাসেই ‘বীর’ সিনেমার শুটিং করতে চাচ্ছি। বাকিটা উপরওয়ালা জানেন। শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। এখন শুধু শুটিং সেটে যাওয়া।’

    এছাড়া চলতি মাসের ৭ নভেম্বর কলকাতা যাওয়ার কথা ছিল শাকিব খানের। ওপার বাংলার চিত্র প্রযোজক অশোক ধানুকা প্রযোজিত দুটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা বলতেই এই যাওয়া। মিডিয়ায় এ প্রসঙ্গে খবরও প্রচার হয়েছে। কিন্তু অশোক ধানুকা জানান এখন পর্যন্ত তিনি জানেন না- শাকিব কবে কলকাতা যাচ্ছেন! যদি যান, দেখা করেন, তবে কথা হবে। তবে শাকিব খানকে বাড়তি টাকা দিয়ে নিতে নারাজ এই প্রযোজক।

    যদিও শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা অব্যাহত রয়েছে। ‘লন্ডন’ নামে নতুন একটি সিনেমার শুটিং করতে লন্ডন যাবেন তিনি- এমন খবরও চলচ্চিত্র পাড়ায় শোনা যায়। নির্মাতা মালেক আফসারি তার পরবর্তী সিনেমা ‘হ্যাকার’-এ শাকিব খানকে নিয়ে কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন অনেক আগেই। এখন পর্যন্ত ঘোষণাতেই সীমাবদ্ধ আছে সেটি। এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘এই প্রজেক্টটা আমি করছি না। এটা কি পর্যায়ে আছে তা আমি জানি না।’

    তবে যাই হোক, ক্যাসিনোর আঁচ শাকিবের গায়ে যে কিছুটা লেগেছে, তা নিশ্চিত। প্রায়ই শোনা যায়, বিভিন্ন প্রযোজক ও পরিচালকের সঙ্গে বৈঠক করছেন শাকিব খান। তাতে খুব বেশি সাড়া মিলছে না। বিশেষ করে এই সময়ে ক্যাসিনো আতঙ্কে ভুগছে ঢাকার চলচ্চিত্র-পাড়া।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬