Journalbd24.com

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই অসুস্থ নুসরাত!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১১:৫০

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই অসুস্থ নুসরাত!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১১:৫০

     মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই অসুস্থ নুসরাত!

    আপাতত সুস্থ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। সোমবার সন্ধ্যায় নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন তিনি। নিকটাত্মীয় কয়েকজনের সঙ্গে প্রায় চুপিসারেই বাড়ি ফেরেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত বসিরহাটের এই সংসদ সদস্য। তবে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন না কি শ্বাসকষ্টজনিত সমস্যায় নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী তা নিয়ে ঘনিষ্ঠ মহলে গুঞ্জন চলছে।

    রোববার ছিল নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। বিয়ের পর স্বামীর প্রথমবারের জন্মদিন, তাই তা বিশেষ করে তোলার জন্য নানা পরিকল্পনা করেছিলেন নিখিল। সকালেই স্বামীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান।

    সন্ধ্যার দিকে বাসায় আয়োজন করা হয়েছিল পার্টির। তাতে ঘনিষ্ঠ ও নিকটাত্মীয়দের অংশ নেয়ার কথা ছিল। পার্টি শুরুর সময় বেশ সেজেগুজে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল নুসরাতকে। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন। তবে আচমকাই গুঞ্জন ওঠে অসুস্থ হয়ে পড়েছেন নুসরাত। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    তার পরিবারের লোকজনের দাবি, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তাদের ভাষ্য, ছোট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে নুসরাতের। আবহাওয়া পরিবর্তনের সময় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

    তবে একটি সূত্রের দাবি, শ্বাসকষ্ট নয় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই হাসপাতাল থেকে থানায় ‘ড্রাগ ওভারডোজ’র অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি অস্বীকার করেছে তার পরিবার।

    অভিনয় জগতে কম সময়ে বেশ সফল নুসরাত। ভারতের সর্বশেষ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। সোমবারই সংসদে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে যোগ দেয়ার কথা ছিল বসিরহাটের সংসদ সদস্যের। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারলেন না তৃণমূলের এই সংসদ সদস্য।

    জানা গেছে, দাম্পত্য জীবনেও যথেষ্ট সুখী নুসরাত-নিখিল। সোশ্যাল মিডিয়া তাদের মধুময় উপস্থিতি এর পক্ষেই প্রমাণ দেয়। তা সত্ত্বেও প্রশ্ন উঠছে, কেন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেলেন অভিনেত্রী। তবে কি মধুময় সম্পর্কে টান পড়েছে এই দম্পতির!

    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬