Journalbd24.com

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • ৭ মাস আগে আবার বিয়ে করেছেন নোবেল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২০ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২০ ১৬:৫৫

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    ৭ মাস আগে আবার বিয়ে করেছেন নোবেল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২০ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মে, ২০২০ ১৬:৫৫

    ৭ মাস আগে আবার বিয়ে করেছেন নোবেল

    গেলো বেশ কিছুদিন ধরে নিজের গানের জন্য বিতর্কিত প্রচারণা করে আবারও সমালোচনায় মাঈনুল আহসান নোবেল। এর জন্য অবশ্য র‍্যাব কার্যালয়ে গিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন বাংলাদেশের এই উঠতি গায়ক। তবে বিতর্ক আর সমালোচনা যেন একে বারেই পিছু ছাড়ছে না তার।

    নতুন খবর মিলেছে যে ৭ মাস আগেই বিয়ে করে সংসার শুরু করেছেন নোবেল। সেই বিয়ের কাবিন নামাও গাওয়া গেছে।ওই কাবিননামায় দেখা গেছে, ৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নোবেল।বর্তমানে সেই মেহরুবা সালসাবিলকে নিয়ে রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে থাকেন নোবেল। ওই ফ্ল্যাটে যাতায়াত আছে নোবেলের এমন একাধিক ঘনিষ্টজনও নোবেলের এই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

    তবে নাম প্রকাশ না করার শর্তে নোবেলের এক ঘনিষ্ঠজন এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন, মেহরুবা সালসাবিলের সঙ্গে এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে সংসার শুরু করেছিলেন নোবেল। তবে মতের অমিল হওয়ার সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয় সঙ্গেও সংসার শুরু করেছিলেন নোবেল তবে সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

    এদিকে নোবেলের এই বিয়ের প্রসঙ্গে খোঁজ নিতে নোবেলের জন্মস্থান গোপালগঞ্জেও যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার নোবেলের এক বন্ধু দাবি করেছেন, ছোটবেলা থেকে বেশ দুরন্ত নোবেল। প্রথমে এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও একটা ঝামেলায় জড়িয়ে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কুলে ভর্তি হয় নোবেল। তবে নবম শ্রেণীতে থাকা অবস্থায় এক নারীকেন্দ্রিক ঘটনায় তাকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর আর গোপালগঞ্জে সেভাবে দেখা যায়নি। আর নোবেলের বিয়ের প্রসঙ্গে স্থানীয় অনেকেই জানেন।যদিও এসব প্রসঙ্গে মাঈনুল আহসান নোবেলের মন্তব্য জানতে নোবেলের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকার কয়েক ধাপে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

    গান গেয়ে যতটা না আলোচনায় এসেছেন তার চেয়ে যেন বেশি সমালোচনায় মাঈনুল আহসান নোবেল। শুরুটা জাতীয় সংগীত বিতর্ক দিয়ে। এরপর আলোচনায় কথিত প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করে। এছাড়া গেলো বছরের সেপ্টেম্বরে চট্রগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগও উঠেছিলো নোবেলের বিরুদ্ধে। যদিও পরে এব্যাপারে কোন মামলা হয়নি সে সময়।

    এদিকে নোবেলর যে ‘তামাশা’ নামের গানকে ঘিরে এতো বিতর্ক সেটি আগামী মাসে তার ইউটিউব চ্যানেল ‘নোবেলম্যান’ থেকে প্রকাশিত হবে। তিনি জানান, ৭ জুনের মধ্যে আসবে। একই সঙ্গে হিন্দি ও ইংরেজিতেও প্রকাশিত হবে গানটি। লেখা, সুর ও সংগীত জিহানের। ভিডিওর কাজ চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬