Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • প্রভাসের পোশাকের জন্য ব্যয় ৬ কোটি!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০১

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    প্রভাসের পোশাকের জন্য ব্যয় ৬ কোটি!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০১

    প্রভাসের পোশাকের জন্য ব্যয় ৬ কোটি!

    জীবনে অভিনেতা হতে না চাওয়া প্রভাসই এখন ভারতের অন্যতম বড় তারকা। আর তাই তার ভক্তরা অপেক্ষায় থাকেন কবে আসবে প্রভাস অভিনীত নতুন ছবি। প্রভাসের বহুল প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’। ভালোবাসা দিবসে এ সিনেমায় নিজের ঝলক দেখিয়ে ভক্তদের উজ্জীবিত করেছিলেন এ সুপারস্টার। সেই ২০১১ সালে তেলেগু হিট ‘মিস্টার পারফেক্ট’ দিয়ে রোমান্টিক হিরো হিসেবে নজর কেড়েছিলেন প্রভাস। এক দশক প্রতীক্ষার পর ফের সেই রূপে ‘রাধে শ্যাম’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি। এতে প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে পূজা হেজতে।

    আর এই ছবিতে তিনি আলোচনায় এসেছেন তার পোশাক-পরিচ্ছদ নিয়ে। জানা গেছে, ‘রাধে শ্যাম’ সিনেমায় তার পোশাক-পরিচ্ছদেই শুধু ব্যয় ধরা হয়েছে ৬ কোটি রুপি। 

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা বলছে, সিনেমায় দর্শকের জাদুকরি অভিজ্ঞতার জন্য কোনো ছাড় দিতে চান না প্রযোজকেরা। পোস্টার থেকে টিজার সে প্রমাণ দেয়। ইউরোপের দারুণ সব লোকেশনে সিনেমার শুটিং হয়েছে আর প্রভাসের স্টাইলিশ পোশাক প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে সিনেপ্রেমীদের।

    সিনেমায় সত্তর দশকের ঐতিহ্যিক পোশাকে দেখা যাবে প্রভাসকে, যে পোশাক এখন সহজলভ্য নয়। কস্টিউমের বিবেচনায়, ‘রাধে শ্যাম’ প্রভাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প।

    এক দশক পর রোমান্টিক সিনেমায় দেখা যাবে প্রভাসকে। সবশেষ সিনেমাগুলোতে প্রভাসকে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে আর রোমান্টিক দৃশ্যে সবশেষ দেখা গেছে ‘মিস্টার পারফেক্ট’ সিনেমায়। অবশ্য ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডার্লিং’ সিনেমায় লাভার বয় হিসেবে দেখা যায় প্রভাসকে।

    গত বছর প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। প্রভাসের ক্যারিয়ারের ২০তম ছবি 'রাধে শ্যাম'। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার এবং পরিবেশন করছেন গুলশান কুমার ও টি-সিরিজ। এই ছবিটি একই সঙ্গে তিনটি ভাষায় তৈরি হচ্ছে-হিন্দি,তেলেগু ও তামিল।

    বক্স অফিসে প্রভাসের শেষ ছবি ছিল সাহু। বাহুবলী সিরিজের ব্যাপক সাফল্যের পর তেমনভাবে সারা ফেলতে ব্যর্থ হয় এই ছবিটি। তবে 'রাধে শ্যাম' প্রভাসের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেবে বলে আশাবাদী তার অনুরাগীদের। ২০২১-এর ৩০ জুলাই মুক্তি পাবে প্রভাসের 'রাধে শ্যাম'।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    2. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    3. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    4. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    5. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    6. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    7. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬