Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের জন্মদিন আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫

    আরো খবর

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ
    বগুড়ায় ত্রিতালের শরৎকালীন সঙ্গীতানুষ্ঠান
    সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

    ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের জন্মদিন আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫

    ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের জন্মদিন আজ

    বলিউডে ‘ট্র্যাজেডি কিং’ বললেই যার কথা মাথায় আসে তিনি হলেন দিলীপ কুমার। তার চাহনি প্রেমের জোয়ার আনত দর্শকমনে। পাঁচ মাস আগে চলচ্চিত্র জগতকে শূন্য করে দিয়ে চলে গেছেন তিনি। আজ সেই বিখ্যাত সুপারস্টারের জন্মদিন।

    পর্দার কোনও প্রেমই সফল হত না দিলীপ কুমারের। সব সিনেমাতে থাকত বিষাদের ছায়া। তবে ব্যক্তিগত জীবন তার পুরোটাই উল্টো। পাঁচ দশকের সঙ্গী সায়রা বানু তার স্বামীর মৃত্যুশয্যার পাশে ঠায় বসে থেকেছেন।

    দিলীপ কুমারের অভিনয় জগতে হাতে খড়ি শুরু  ৪০-এর দশকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চুটিয়ে অভিনয় করেছেন।  ৯০-এর দশকেও পর্দা কাঁপিয়েছেন এই সুপারস্টার। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষ অভিনয় তার। পরিচালনা করেছেন ‘গঙ্গা যমুনা’, ‘কলিঙ্গ’, ‘দিল দিয়া দর্দ লিয়া’-র মতো সিনেমা।

    পাকিস্তানে জন্ম দিলীপ কুমারের অর্থাৎ ইউসুফ খানের। হিন্দি ছবিতে কাজ করার জন্য নিজের নাম পরিবর্তন করেছিলেন তিনি। একইসঙ্গে হিন্দি, ঊর্দু, মরাঠি, পঞ্জাবি, বাংলা, ইংরেজি, পার্সির মতো একাধিক ভাষায় দখল ছিল তার।

    পর্দার নায়িকাদের সঙ্গে কালজয়ী প্রেমের উদাহরণ দিলীপ কুমার  নিজেই। ‘তারানা’ সিনেমার শ্যুটিং করতে গিয়ে নায়িকা মধুবালার প্রেমে পড়েন দিলীপ। সাত বছর সম্পর্কে ছিলেন তারা। সেই সম্পর্ক ভেঙে যায় তার পর।

    ১৯৪৮ সালে ‘শহিদ’ ছবিতে দিলীপের বিপরীতে অভিনয় করেন কামিনী কৌশল। শ্যুটিং করতে করতেই প্রেম। সেই সময়ে কামিনী-দিলীপের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু সেই সম্পর্কও পরিণতি পায়নি।

    ১৯৫০ সালে বৈজয়ন্তীমালার সঙ্গে ফের সম্পর্কের গুজব ওঠে দিলীপের। একাধিক ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন দিলীপ। নায়িকাদের সঙ্গে পর্দায় প্রেম নিয়েও তিনি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে এমনই একটি কারণে নার্গিসের সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি। ‘মাদার ইন্ডিয়া’ ছবি প্রত্যাখ্যান করার পিছনে কারণ জানিয়েছিলেন দিলীপ নিজেই। তার বক্তব্য, ‘মেলা’, ‘বাবুল’-এর মতো ছবিতে নার্গিসের সঙ্গে প্রেম করার পরে ‘মাদার ইন্ডিয়া’-তে নার্গিসের ছেলের ভূমিকায় অভিনয় করাটা তার কাছে হাস্যকর বলে মনে হয়েছিল।

    ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। সায়রা বানু পরে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ১২ বছর বয়স থেকে পর্দায় দেখা দিলীপ কুমারের প্রেমে পাগল ছিলেন তিনি। ১৬ বছরের সায়রা ‘মুঘল-এ-আজম’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন প্রিয় নায়ককে এক বার চোখের দেখা দেখতে। কিন্তু কাজে ব্যস্ত থাকায় দিলীপ নিজেই প্রিমিয়ার যেতে পারেননি।

    কিন্তু সেই সায়রা বানুর উপস্থিতিতেই ১৯৮১ সালে দ্বিতীয় বিয়ে করেন ‘ট্র্যাজেডি কিং’। দ্বিতীর স্ত্রীর নাম আসমা সাহিবা। দু’বছর পরে সেই বিয়ে ভেঙে যায়।

    ২০২১ সালের ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। এরপর ৭ জুলাই সব সিনেমাপ্রেমীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান দিলীপ কুমার।

    সর্বশেষ সংবাদ
    1. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    2. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    3. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    4. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    5. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    6. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    সর্বশেষ সংবাদ
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬