Journalbd24.com

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • আলিফ লায়লার সেই ‘সিন্দাবাদ’ মারা গেছেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৭:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৭:২৯

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    আলিফ লায়লার সেই ‘সিন্দাবাদ’ মারা গেছেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৭:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৭:২৯

    আলিফ লায়লার সেই ‘সিন্দাবাদ’ মারা গেছেন

    নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’। ওই সময়ে দর্শকদের মাঝে দারুণ আলোড়ন তুলেছিল এটি। প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর অপেক্ষায় থাকতেন দর্শকরা। এই সিরিজের নাবিক সিন্দাবাদের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান বলিউড অভিনেতা শাহনাওয়াজ প্রধান। পর্দার সেই সিন্দাবাদ বাস্তবে মারা গেছেন। খবর ইন্ডিয়া টুডের।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শাহনাওয়াজ প্রধান। এ অনুষ্ঠানের মঞ্চে বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎকসরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

    শাহনাওয়াজ প্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের শোবিজ অঙ্গনে; ব্যথিত তার ভক্তরাও। ১৮ ফেব্রুয়ারি এ অভিনেতাকে সমাহিত করা হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

    ১৯৬৭ সালে মধ্যপ্রদেশের রায়পুরে জন্মগ্রহণ করেন শাহনাওয়াজ প্রধান। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিজ ও বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ফ্যান্টম’, ‘রইছ’ প্রভৃতি। তার অভিনীত ‘মির্জাপুর’ ওয়েব সিরিজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

    শাহনাওয়াজ প্রধান অভিনীত ‘আলিফ লায়লা’ টিভি সিরিজটি ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়। এটি প্রযোজনা করেন সুভাষ সাগর। সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর।  

    ১৯৯৩ সালে তিন শতাধিক পর্বের সিরিয়ালটি হিন্দি ভাষায় ভারতীয় চ্যানেল দূরদর্শন ন্যাশনালে প্রচার হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান সিরিয়ালটি বাংলায় ডাবিং করে ঢাকা পাঠায়। বিটিভিতে প্রচারের পর তুমুল আলোচিত হয় এটি।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২
    2. সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
    3. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন
    4. শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক
    5. কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে
    6. পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর
    7. শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন
শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ
 পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে
৫ মাদক সেবী আটক

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক

     কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ
টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের
পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬