Journalbd24.com

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • সব রেকর্ড ভেঙ্গে দেওয়া সিনেমা এখন ‌‌‘পাঠান’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২১:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২১:৪১

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    সব রেকর্ড ভেঙ্গে দেওয়া সিনেমা এখন ‌‌‘পাঠান’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২১:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২১:৪১

    সব রেকর্ড ভেঙ্গে দেওয়া সিনেমা এখন ‌‌‘পাঠান’

    বড় পর্দায় “পাঠান” মুক্তির এক মাস পেরিয়ে বক্স অফিসে সিনেমাটির জয়যাত্রা চলছে তো চলছেই। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি।

    সেই ধারাবাহিকতার শুক্রবার (৩ মার্চ) অর্থাৎ মুক্তির ৩৮তম দিনে এসে নতুন ইতিহাস গড়ল “পাঠান”। স্পাই থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা হিসেবে ভারত থেকে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে আগেই। এবার ভারত থেকে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হওয়ারও রেকর্ড গড়েছে “পাঠান”। বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০১৭ সালে মুক্তি পাওয়া “বাহুবালি ২” এক অকল্পনীয় কীর্তি গড়েছিল। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটির হিন্দি সংস্করণের আয় ছিল ৫১১ কোটি রুপি। তারপর গত ছয় বছর ধরে এটিই ছিল ভারত থেকে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। কোনো প্যান ইন্ডিয়ান সিনেমাই এ রেকর্ড ভাঙতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। তবে গত চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত শাহরুখের “পাঠান”ই সেই রেকর্ড ভেঙে দিলো।

    ইতোমধ্যে বিশ্বব্যাপী “পাঠান”র সিনেমাটির আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির দ্বিতীয় এবং ভারতের পঞ্চম সিনেমা হিসেবে বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয়ের কীর্তি গড়ল “পাঠান” সিনেমাটি। এর আগে ভারতের যেসব চলচ্চিত্র এ মাইলফলক ছুঁয়েছে, সেগুলো হলো- আমির খানের “দঙ্গল”, প্রভাসের “বাহুবালি ২”, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির “আরআরআর” এবং যশের “কেজিএফ ২”।

    মুক্তির আগে কিছুটা বিতর্কের মুখে পড়লেও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পায় “পাঠান”। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয় সিনেমাটি।

    “পাঠান” সিনেমাটি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হন শাহরুখ-দীপিকারা। ছবিটির “বেশরম রং” গান নিয়ে বিতর্কের শেষ ছিল না, এ নিয়ে ছবি বয়কটের ডাকও ওঠে। দীপিকাকে গেরুয়া বিকিনিতে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পায় “পাঠান”। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে, সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

    বক্স অফিসে শাহরুখ খানের সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর গত চার বছর ধরে মূখ্য ভূমিকায় বড় পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশাহর। অন্যদিকে, গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উত্থানে বলিউডের চলচ্চিত্রগুলো ক্রমাগত মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত চার বছর পর রুপালি পর্দায় ফিরে মাথা নুইয়ে পড়া বলিউডকে আবারও চাঙা করে তুলেছেন কিং খান।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২
    2. সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
    3. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন
    4. শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক
    5. কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে
    6. পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর
    7. শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন
শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ
 পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে
৫ মাদক সেবী আটক

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক

     কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ
টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের
পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬