Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • নেপালের রাজধানীতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২৩ ১৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২৩ ১৩:৫২

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    নেপালের রাজধানীতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২৩ ১৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২৩ ১৩:৫২

    নেপালের রাজধানীতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ জুন) কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এ নির্দেশ দিয়েছেন। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাকে কেন্দ্র করে জটিলতার সূচনা। কারণ এ সিনেমার একটি সংলাপে সীতাকে ভারতের কন্যা বলা হয়েছে। এ নিয়ে আপত্তি মেয়রের। তিন দিন আগে পরিচালককে সিনেমাটি থেকে সংলাপটি মুছে ফেলার অনুরোধ জানান মেয়র। এখন পর্যন্ত সংলাপটি না মুছার কারণে এই পদক্ষেপ নিয়েছেন মেয়র। কারণ সীতাকে জনকপুরের রাজা জনকের কন্যা বলে মনে করেন তারা।

    বিস্তারিত জানিয়ে মেয়র বালেন্দ্র শাহ বলেন— ‘‘তিন দিন আগে ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালককে ফোন করে আপত্তিকর অংশটুকু মুছে ফেলার অনুরোধ করেছিলাম। নেপালের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আত্মসম্মান রক্ষা করা দেশটির সরকারি, বেসরকারি সংস্থা এবং প্রত্যেক নাগরিকের প্রথম দায়িত্ব। সিনেমাটি থেকে যদি আপত্তিকর অংশটুকু বাদ দেওয়া না হয়, তবে কাঠমান্ডুর সিটি করেপোরেশন এলাকার কোনো প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শিত হবে না।’’

    এরই মধ্যে কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে নির্দেশ জারি করা হয়েছে, ভারতীয় কোনো সিনেমা যেন প্রদর্শিত না হয়। মোট ১৭টি হল থেকে উঠে গিয়েছে ভারতীয় সিনেমা।

    গত ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেললেও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

    ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।

    তিন ভাগে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬