Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৪

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৪

    পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী

    নিজ দেশ পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী, গায়িকা আয়েশা ওমর। আদনান ফয়সাল সঞ্চালিত একটি পডকাস্টে হাজির হয়ে এই ঘোষণা দেন তিনি এ অনুষ্ঠানে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আয়েশা ওমর। এ সময় পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান এই অভিনেত্রী। জন্মভূমির প্রতি অনেক টান অনুভব করেন আয়েশা। পৃথিবীর কোনো জমি যদি তাকে বেছে নিতে বলা হয়, তবে পাকিস্তানের ভূমি তার কাছ সবচেয়ে প্রিয়। কিন্তু তারপরও কেন দেশ ছাড়ার ঘোষণা দিলেন আয়েশা ওমর?

    কারণ ব্যাখ্যা করে আয়েশা ওমর বলেন, ‘আমি এখানে (পাকিস্তান) নিরাপদ বোধ করছি না। আমি রাস্তায় একা হাঁটতে চাই; খোলা হাওয়ায় হাঁটতে পারা একজন মানুষের মৌলিক চাহিদা। এই যে আপনার অফিসে এত নারী রয়েছে, তারা কেউ রাস্তায় হাঁটতে পারে না। এটি কি দুঃখজনক নয়? আমি গাড়িতে বসতে চাই না; আমি সাইকেল চালাতে চাই; আমি কেন বাইক চালাতে পারব না?’

    অন্য দেশের উদাহরণ টেনে আয়েশা ওমর বলেন, ‘পুরুষরা কেন বুঝতে পারে না পাকিস্তানি নারীরাও তাদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে। অপহরণ, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয় ছাড়া স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারি না। এমনকী, হেনস্তা ছাড়া এখানকার কোনো পার্কেও যেতে পারি না। নিরাপত্তা ও স্বাধীনতা একজন মানুষের মৌলিকা চাহিদা। সন্ত্রাসী কর্মকাণ্ড পৃথিবীর সব দেশেই ঘটে। কিন্তু সেখানকার মানুষ তো অন্তত নিরাপদে রাস্তায় চলতে পারেন। রাস্তায় চলতে গেলে ছেলেরা টিজ করবে, না হয় শরীরে স্পর্শ করবে— এটা কী?

    ১৯৮১ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন আয়েশা ওমর। জন্মের এক বছর পরই বাবাকে হারান তিনি। আয়েশা ও তার ভাইকে সিঙ্গেল মাদার হিসেবে বড় করেছেন তার মা। পাকিস্তানের ন্যাশনাল কলেজ অব আর্টস থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন আয়েশা ওমর।

    মাত্র ৮ বছর বয়সে টেলিভিশ শো উপস্থাপনার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন আয়েশা ওমর। এরপর মডেলিং শুরু করেন তিনি। পরবর্তীতে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। তেইশের অধিক জনপ্রিয় টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

    ২০১১ সালে উর্দু সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন আয়েশা ওমর। ২০১৭ সালে ‘ইয়ালঘর’ সিনেমার মাধ্যমে নজর কাড়েন তিনি। এ পর্যন্ত ৯টি সিনেমায় অভিনয় করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬