Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • ৫০ বছর বয়সে টুইঙ্কেলের স্নাতক, স্বামী অক্ষয়ের স্ট্যাটাস ভাইরাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ১৪:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ১৪:০৯

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    ৫০ বছর বয়সে টুইঙ্কেলের স্নাতক, স্বামী অক্ষয়ের স্ট্যাটাস ভাইরাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ১৪:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ১৪:০৯

    ৫০ বছর বয়সে টুইঙ্কেলের স্নাতক, স্বামী অক্ষয়ের স্ট্যাটাস ভাইরাল

    বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। ৪৮ বছর বয়সে স্নাতকে ভর্তি হওয়ার খবর জানান অক্ষয় কুমারের ঘরণী। আর ৫০ বছর বয়সে সেই ডিগ্রির সার্টিফিকেট হাতে পেলেন টুইঙ্কেল। স্ত্রীর এই প্রাপ্তিতে ভীষণ গর্বিত অক্ষয়।

    ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ফিকশন রাইটিং বিষয়ে স্নাতন ডিগ্রি লাভ করেছেন টুইঙ্কেল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সমাবর্তন। স্ত্রীর হাত ধরে এ অনুষ্ঠানে উপস্থিত হন অক্ষয়। আর প্রিয় মানুষটির সাফল্যে গর্বিত অক্ষয় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

    সমাবর্তনে তোলা একটি ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে আবারো পড়াশোনা শুরু করতে চাও, আমি অবাক হয়েছিলাম, বুঝতে পারিনি ঠিক কী বলছো! কিন্তু আমি দেখলাম তুমি অনেক পরিশ্রম করছো। সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখার পাশাপাশি পুরোদস্তুর ছাত্রজীবনে ফিরেছো। আমি জানি, আমি একজন সুপার উইমেন বা অতি প্রাকৃতিক ক্ষমতাধর নারীকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশনের দিন। আমিও যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।’

    স্ত্রীকে নিয়ে অক্ষয়ের পোস্টটি হু হু করে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এটি টুইঙ্কেল খান্নারও নজর এড়ায়নি। কমেন্ট বক্সে নিজের অনুভূতির কথা তিনিও জানিয়েছেন।  

    টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘আমি ভাগ্যবতী। কারণ আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে, আমাকে উৎসাহিত করে, পড়ে গেলেও আমাকে তুলে আনে। আর আমি অনেকবার পড়ে যেতে চাই, তাই না? আগামীকাল (১৭ জানুয়ারি) ২৩ বছর পূর্ণ হবে।’

    ২০০১ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। আজ তাদের বিয়ের ২৩ বছর পূর্ণ হলো। এ দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
    2. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    3. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    4. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    5. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    6. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    7. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো
টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬