Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • মারা গেছেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৪৫

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    মারা গেছেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৪৫

    মারা গেছেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

    একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পাপিয়া সারওয়ারের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

    জানা গেছে, কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া সারওয়ার। নভেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন পাপিয়া। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৭২ বছর বয়সেই চলে গেলেন পাপিয়া। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

    পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান।১৯৭৩ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারতে যান। তার আগে পাপিয়া ছায়ানটে ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন।

    পাপিয়া সারওয়ারের প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই, ‘পাপিয়া সারোয়ার’। বরেণ্য এই সংগীতশিল্পী দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কির প্রশংসা ছিল সংগীতাঙ্গনে। আবার আধুনিক গানেও সাফল্য পেয়েছিলেন এই শিল্পী। ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দেয়।

    সংগীতবোদ্ধাদের মতে, আধুনিক গান বাছাইয়ে বেশ সচেতন ছিলেন পাপিয়া। আর সেজন্য তার অ্যালবামের সংখ্যা কম। পাপিয়া সারওয়ারের সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ প্রকাশিত হয় ২০১৩ সালে। পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন। পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়। সর্বশেষ তিনি এই পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
    2. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    3. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    4. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    5. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    6. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    7. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো
টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬