Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পারস্য সাগরে সৌদির তেলের ট্যাঙ্কারে হামলা করল কারা?
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:১৩

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    পারস্য সাগরে সৌদির তেলের ট্যাঙ্কারে হামলা করল কারা?

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:১৩

    পারস্য সাগরে সৌদির তেলের ট্যাঙ্কারে হামলা করল কারা?

    সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলের কাছে পারস্য সাগরে সৌদি আরবের দুইটি তেলের ট্যাঙ্কার ‘আত্মঘাতী হামলার শিকার’ হয়েছে।

     

    আজ সোমবার এ খবর জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ। হামলা বৈশ্বিক তেল সরবরাহের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা সৌদি আরবের।

    গতকাল রোববার ফুজাইরা বন্দরের কাছে এ হামলায় সৌদি নৌযান দুটির ‘উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। ওই ঘটনায় বিভিন্ন দেশের চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে সংযুক্ত আরব আমিরাতের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    নৌযানের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে ও মার্কিন বাহিনীর প্রতি ইরানের কাছ থেকে পাওয়া ‘সুস্পষ্ট হুমকির’ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

     

    এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘ভয়াবহ এবং চিন্তিত হওয়ার মতো’ ঘটনা অভিহিত করে এর পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে।

    এক বিবৃতিতে খালিদ আল ফালিহ জানিয়েছেন, আরব (পারস্য) উপসাগর অতিক্রম করার সময় সৌদি আরবের দুটি তেলের ট্যাঙ্কার ফুজাইরা উপকূলের কাছে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অন্তর্ঘাতমূলক হামলার শিকার হয়েছে।

    নৌযান দুটির একটি রাস তানুরা বন্দর থেকে সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে যুক্তরাষ্ট্রে সৌদি আরামকোর ক্রেতাদের কাছে যাচ্ছিল। কেউ হতাহত না হলেও ট্যাঙ্কার দুটির ‘ভয়াবহ ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছেন ফালিহ।

    এতে তিনি বলেছেন, তেলবাহী ট্যাঙ্কার ও নৌ যাতায়াতের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব আছে।

    হরমুজ প্রণালী থেকে বের হওয়ার পরপরই ফুজাইরা বন্দরটির অবস্থান। বিশ্বজুড়ে ব্যবহৃত প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল ওই প্রণালী ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে যায়।

    ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে চলেছে।

    তবে রোববার ফুজাইরা সরকার বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তাদের ‘সমুদ্রবন্দরে বিস্ফোরণ’ বিষয়ক খবর উড়িয়ে দিয়েছে। অপরদিকে, ওই এলাকায় ভ্রমণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন নৌ চলাচল কর্তৃপক্ষ।

    সূত্র-সংস্থা রয়টার্স।

    বিষয়:
    সংযুক্ত আরব আমিরাত,পারস্য সাগর, তেলের ট্যাঙ্কা,আত্মঘাতী হামলা,জ্বালানি মন্ত্রী,খালিদ আল ফালিহ,

    সংশ্লিষ্ট সংবাদ: সংযুক্ত আরব আমিরাত,পারস্য সাগর, তেলের ট্যাঙ্কা,আত্মঘাতী হামলা,জ্বালানি মন্ত্রী,খালিদ আল ফালিহ,

    ১২ মে, ২০১৯
    ঢাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩
    ১২ মে, ২০১৯
    কমছে দারিদ্র্যের হার,ক্রয়ক্ষমতা বাড়ছে মানুষের
    ১২ মে, ২০১৯
    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    ১২ মে, ২০১৯
    এবার মির্জা ফখরুলের আসনে নির্বাচন করবেন হিরো আলম
    ১২ মে, ২০১৯
    কঠোর সিদ্ধান্ত, আ.লীগে যোগদান নিষিদ্ধ ঘোষণা!
    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬