Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ক্রাইস্টচার্চ মসজিদে হামলার তদন্ত শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:৫৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ক্রাইস্টচার্চ মসজিদে হামলার তদন্ত শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:৫৯

    ক্রাইস্টচার্চ মসজিদে হামলার তদন্ত শুরু

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজরত মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ সোমবার থেকে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

    নিউজিল্যান্ডের রয়াল কমিশন পরিচালিত এ তদন্তে মসজিদে হামলা চালানো বন্দুকধারী সন্ত্রাসীর কার্যকলাপ, হামলায় অনলাইন সামাজিক যোগাযগ মাধ্যমের ব্যবহার, হামলাকারীর সঙ্গে আন্তর্জাতিক পরিসরের বিভিন্ন সংযোগ ও প্রাধান্যের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় কোনো ধরনের খামতি ছিল কিনা এসব বিষয় খতিয়ে দেখা হবে।

    তদন্তের ব্যাপারে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আর কখনও যাতে এরকম হামলার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে এ তদন্তের ফলাফল কাজে আসবে।’

    রয়াল কমিশন নিজেদের ওয়েবসাইটে জানায়, তদন্ত কমিটি চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ক্রাইস্টচার্চ হামলা বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। ডিসেম্বরের ১০ তারিখে তারা সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

    এদিকে এ তদন্তের ব্যাপারে বিস্তারিত জানার ব্যাপারে আগ্রহ জানিয়েছে দেশটির মুসিলম সম্প্রদায়।

    ওয়েলিংটনভিত্তিক কমিউনিটি অ্যাডভোকেট গুলেদ মায়ার বলেন, ‘আমাদের মুসলিম কম্যুনিটির অনেকেই শুনানির প্রক্রিয়া সম্বন্ধে কোনো তথ্যই পাননি। ফলে অনেকেই এটা থেকে খুবই বিচ্ছিন্ন বোধ করছেন।’

    ‘মূলত আমরা চাই যে, আমাদের কথা উপেক্ষা না করে শোনা হোক। আশা করি, মুসলিম কমিউনিটির সদস্যদের সরাসরি তথ্য পৌঁছানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে’, বলেন গুলেদ। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে রয়াল কমিশনের বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে এরই মাঝে আগামী বুধবারে ফ্রান্সে অনলাইনে সহিংসতা নিরসনে বৈশ্বিকভাবে করণীয় নির্ধারণ বিষয়ে এক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জেসিন্ডার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব নেতাদের পাশাপাশি ফেসবুক, গুগল, টুইটারসহ অনলাইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

    গত ১৫ মার্চ অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেন। ব্রেন্টন সে সময় অনলাইনে সরাসরি ওই হামলার ভিডিও সম্প্রচার করেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬