Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাতের অন্ধকারে প্যারিসে ভারতীয় বায়ুসেনার রাফাল দফতরে হানা দুষ্কৃতীদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২১:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২১:০৯

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    রাতের অন্ধকারে প্যারিসে ভারতীয় বায়ুসেনার রাফাল দফতরে হানা দুষ্কৃতীদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২১:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২১:০৯

    রাতের অন্ধকারে প্যারিসে ভারতীয় বায়ুসেনার রাফাল দফতরে হানা দুষ্কৃতীদের

    প্যারিসে রাফাল প্রকল্পের তত্ত্বাবধানে থাকা ভারতীয় বায়ুসেনার দফতরে হানা দিল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। রাতের অন্ধকারে সেখানে ঢোকার চেষ্টা করে তারা। রাফাল যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা দাসোঁর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার রাতে প্যারিসের শহরতলি সেন্ট ক্লাউড এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

    ঠিক কী উদ্দেশে দুষ্কৃতীরা সেখানে ঢুকেছিল, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়াও যে এই হামলার উদ্দেশ্য হতে পারে, তেমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিষয়টি নিয়ে ভারতীয় বায়ুসেনা সূত্রে বলা হয়, “রাফাল প্রকল্প তদারকির জন্য প্যারিস শহরতলিতে বায়ুসেনার ম্যানেজমেন্ট টিমের যে দফতর রয়েছে, সেখানে ঢোকার চেষ্টা হয়। তবে কোনও হার্ড ডিস্ক বা নথি চুরি যায়নি। ঠিক কী উদ্দেশ্যে সেখানে ঢুকেছিল দুষ্কৃতীরা, তা জানার চেষ্টা চলছে।”কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককেও ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে, তবে তাদের তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

    প্রায় ৫৮ হাজার কোটি টাকার বিনিময়ে ফরাসি সংস্থা দাসোঁর কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত সরকার। গোটা প্রকল্পের তদারকির জন্য সেখানে গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এ ছাড়াও ভারতীয় আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে। প্যারিসের সেন্ট ক্লাউড এলাকায় তাঁদের যে দফতর রয়েছে, সেখানেই হানা দেয় দুষ্কৃতীরা। সে দেশের পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে নির্বাচনী মরসুমে একাধিকবার মোদী সরকারকে আক্রমণ করে আসছে বিরোধীরা।  এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ অনিল অম্বানীর সংস্থাকে অফসেট বরাত পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সেই নিয়ে বাদানুবাদের মধ্যেই এই ঘটনা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬