Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শপথের আগে মায়ের আশীর্বাদ নিলেন মোদি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১২:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১২:৫৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শপথের আগে মায়ের আশীর্বাদ নিলেন মোদি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১২:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১২:৫৯

    শপথের আগে মায়ের আশীর্বাদ নিলেন মোদি

    ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার আগে মা হীরাবেনের সঙ্গে দেখা করে এসেছেন নরেন্দ্র মোদি। রোববার গান্ধীনগরে বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি।

    সম্প্রতি ভারতের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পায় মোদির দল বিজেপি (ভারতীয় জনতা পার্টি)। আগের নির্বাচনের তুলনায় এবার মোদি-ঝড়ে আরও উত্তাল ছিল ভারত। গতবার এককভাবে ২৮২ আসন পাওয়া বিজেপি এবার পেয়েছে ৩০৩ আসন।

    ভারতজুড়ে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। এর মধ্যেও মাকে ভোলেননি ভাবী প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। আর তার চার দিন আগে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে গান্ধীনগর ছুটে যান তিনি। সেখানেই থাকেন হীরাবেন।

    রোববার মোদির আগমন কেন্দ্র করে গান্ধীনগরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। রাস্তার দুই পাশে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নরেন্দ্র মোদির উদ্দেশে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। বিপুল জনস্রোতের উপস্থিতিতেই হীরাবেনের বাসভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর বহর।

    বাড়িতে প্রবেশ করে মায়ের পা স্পর্শ করে প্রণাম করেন নরেন্দ্র মোদি। ছেলেকে আশীর্বাদ করে তার মঙ্গলকামনা করেন হীরাবেন।

    মোদি যে গান্ধীনগর যাবেন সেটি আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। শনিবার সকালে টুইট করে মোদি জানান, কাল মায়ের সঙ্গে দেখা করতে গুজরাট যাবেন। পরশু (আজ) যাবেন বারানসি, নির্বাচনী এলাকায়।

    এবারও বারানসি থেকেই নির্বাচিত হয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন- কাল সন্ধ্যায় গুজরাটে যাব, মায়ের আশীর্বাদ নেব। আর তার পর দিন সকালে কাশি যাব। সেখানকার বাসিন্দারা আমার ওপর আস্থা রেখেছেন বলে তাদের ধন্যবাদ জানাতে চাই।

    বিষয়:
    মোদি, ভারত, শপথ

    সংশ্লিষ্ট সংবাদ: মোদি, ভারত, শপথ

    ২৮ মে, ২০১৯
    মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি
    ২৯ মে, ২০১৯
    মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা
    ৯ জুন, ২০১৯
    শপথ নিলেন রুমীন ফারহানা
    ২৫ জুন, ২০১৯
    সংসদে বাংলায় শপথ নিলেন নুসরাত-মিমি
    ১১ জুলাই, ২০১৯
    বিএনপির সাংসদ সিরাজ শপথ নেবেন আজ
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬