Journalbd24.com

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাল আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ, রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:৪১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কাল আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ, রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:৪১

    কাল আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ, রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা

    আগামীকাল শনিবার প্রকাশিত হচ্ছে ভারতের আসামের চূড়ান্ত নাগরিক তালিকা- এনআরসি। একে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এনআরসি থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন সেখানকার সংখ্যালঘু মুসলিম ও বাংলাভাষী মানুষ। পাওয়া যাচ্ছে আত্মহত্যার খবরও। এনআরসির কারণে হয়রানি ও বিপত্তিতে পড়ছেন আসামের মানুষ।

    অবৈধ অভিবাসীদের ভারত থেকে বের করতে আসাম রাজ্যের নাগরিক তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর একেই মোদি সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

    মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের অবৈধ অভিবাসীদের ‘অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করেন। আসামের পর ভারতজুড়ে একই প্রক্রিয়ায় নাগরিকত্ব কার্ড ইস্যুর নিয়ম চালুর অভিপ্রায় ব্যক্ত করেন অমিত শাহ। এ বছরের জুনে প্রকাশ করা হয় এনআরসির খসড়া তালিকা। বাদ পড়েন প্রায় ৪০ লাখ মুসলমান।

    পাঁচ সন্তানসহ নিজের নাম খসড়া তালিকায় না আসায় আত্মহত্যা করেছেন আসামের বান্তিপুরের বাসিন্দা রহিম আলি। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করা রহিম আলী স্ত্রী হালিমুন্নেসা জানান, এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না এলে ‘বন্দি শিবিরে’ থাকতে হবে তাঁদের।

    দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন আসামের হিন্দু বাসিন্দা মাঞ্জুরি ভৌমিক। তিনি বলেন, ‘যদি আমাকে বিদেশি ঘোষণা করা হয়, তাহলে আমার দুই ছেলের কী হবে?’

    এনআরসি সমর্থকরা বলছেন, এটা হিন্দু-মুসলমানের বিষয় নয় কিংবা অবৈধ বাংলাদেশিদের তাড়িয়ে দিতেও নয়। বড় বিষয় হচ্ছে, অবৈধ অভিবাসীদের কারণে তাঁরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।

    ২০১০ সালে যখন এনআরসির প্রাথমিক কাজ শুরু হয়, তখন থেকেই আন্দোলন শুরু হয় আসামে। বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত হন কয়েকজন। তালিকায় যাঁদের নাম আসবে না, তাঁরা ১২০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আপিলেও এনআরসিতে নাম না এলে বাতিল হবে নাগরিকত্ব। এরই মধ্যে এক হাজারের বেশি লোককে আসামের কারাগারে বন্দি রাখা হয়েছে।

    যাঁরা নাগরিকত্ব হারাবেন, তাঁদের বন্দিশিবিরে নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। আইনি সহায়তা নেওয়ার সুযোগ থাকলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন আসামের সংখ্যালঘু ও মুসলিম জনগোষ্ঠী।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২
    2. সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
    3. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন
    4. শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক
    5. কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে
    6. পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর
    7. শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন
শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ
 পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে
৫ মাদক সেবী আটক

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক

     কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ
টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের
পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬