Journalbd24.com

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • উত্তরপ্রদেশে বাংলাদেশিদের শনাক্ত করে বিতাড়িত করার নির্দেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৪৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    উত্তরপ্রদেশে বাংলাদেশিদের শনাক্ত করে বিতাড়িত করার নির্দেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৪৩

    উত্তরপ্রদেশে বাংলাদেশিদের শনাক্ত করে বিতাড়িত করার নির্দেশ

    ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশি ও অন্যান্য বিদেশিকে শনাক্ত করে তাদের বিতাড়িত করতে রাজ্যটির পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

    সেখানকার হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার নতুন এ নির্দেশনা দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। এ উদ্যোগকে আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের (এনআরসি) উত্তরপ্রদেশের সংস্করণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।

    জেলা পুলিশ প্রধানদের পাঠানো এক চিঠিতে উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিচালক বলেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এ অভিযান খুবই গুরুত্বপূর্ণ।

    নির্দেশনায় শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, তাড়িয়ে দেয়ার এ উদ্যোগের সময় বেঁধে দেয়া হয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা তা তদারকি করবেন।

    এমন একসময় রাজ্যটিতে এই উদ্যোগ নেয়া হয়েছে, যখন বিজেপিশাসিত আসামের নাগরিকত্ব নিবন্ধন নিয়ে তুমুল বিতর্ক চলছে। নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে সেখানকার ১৯ লাখের বেশি লোককে রাষ্ট্রহীন হয়ে যেতে হবে।

    জেলার উপকণ্ঠে বিভিন্ন পরিবহন কেন্দ্র ও গুচ্ছবস্তিতে চিরুনি অভিযান চালিয়ে সন্দেহভাজনদের কাগজপত্রের সত্যাসত্য যাচাই করতে উত্তরপ্রদেশের পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

    এ ছাড়া বিদেশিদের জাল নথি তৈরিতে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযান চালাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

    বাংলাদেশি কিংবা অন্যান্য বিদেশিকে শনাক্ত করার পর তাদের আঙুলের ছাপ নিতে বলা হয়েছে। অবকাঠামো নির্মাণ কোম্পানিগুলোকে পুলিশ বলেছে, সব শ্রমিকদের পরিচয়ের প্রমাণ রাখা তাদের দায়িত্ব।

    গত মাসে আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিথ্যনাথ। প্রয়োজনে নিজ রাজ্যেও এমন উদ্যোগ নেয়ার কথা তিনি তখন জানিয়েছিলেন।

    তিনি বলেন, আসামে যেটা করা হচ্ছে, জাতীয় নিরাপত্তার জন্য তা খুবই গুরুত্বপূর্ণ।

    সর্বশেষ সংবাদ
    1. সিটি করপোরেশন হলো বগুড়া
    2. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    3. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    4. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    5. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    6. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সিটি করপোরেশন হলো বগুড়া

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬