Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সাধারণ ধর্মঘটে স্পেনের কাতালোনিয়ায় অচলাবস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    সাধারণ ধর্মঘটে স্পেনের কাতালোনিয়ায় অচলাবস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪৯

    সাধারণ ধর্মঘটে স্পেনের কাতালোনিয়ায় অচলাবস্থা

    স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতাদেরকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা সাধারণ ধর্মঘটে সহিংসতার ফলে অঞ্চলটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

    দেশটির সুপ্রিম কোর্টের কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতাদেরকে কারাদণ্ড দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার সাধারণ ধর্মঘট ও সমাবেশের ডাক দিয়েছে স্বাধীনতাকামীরা। স্বাধীনতার ঘোষণা দেয়ায় এবং মাদ্রিদের নিষিদ্ধ করা গণভোটে ভূমিকা রাখায় এসব নেতাকে কারাদণ্ড দেয়া হয়।

    বার্সেলোনাগামী শুক্রবারের সমাবেশে কয়েক হাজারের বেশি মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা এদিন সকালে স্পেনের লা জনকুয়েরা পৌরসভার ফ্রান্সগামী রাস্তাটিসহ বার্সেলোনার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেয়। এদিন অঞ্চলটির মেট্রো, ট্রেন ও প্লেনসহ সব ধরনের পরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

    এর আগে কাতালোনিয়ার স্বাধীনতাকামী নয় নেতাকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে চলমান ধর্মঘটের চতুর্থদিন বৃহস্পতিবার স্বাধীনতাকামীরা বার্সেলোনার ব্যারিকেডগুলো পুড়িয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    এদিন সন্ধ্যায় কয়েকশ’ তরুণ বিক্ষোভকারী স্বাধীনতার স্লোগান দিতে দিতে শহরটির কেন্দ্রের রাস্তাগুলোতে দেয়া পুলিশের ব্যারিকেডগুলোতে আগুন লাগিয়ে দেয়। তারা পুলিশের দিকে পেট্রোল বোমাও ছোড়ে। অন্যদিকে পুলিশ তাদের দিকে ফোম ও অ্যান্টি-রায়ট রাউন্ড ছোড়ে।

    এছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ও সমর্থনকারী বার্সেলোনা সিটি হলের বাইরে জড় হয় বলে জানিয়েছে পুলিশ। অঞ্চলটির বিদ্যালয়গুলোতে ক্লাস স্থগিত করা হয়েছে। তবে বিদ্যালয়গুলোতে কিছু কর্মী অবস্থান করে। এদিন ১৮ বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং ১৯ জন আহত হয় বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

    খবর স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল স্পেনের।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬