Journalbd24.com

শনিবার, ১৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কম্বোডিয়ায় পাওয়া গেলো হারিয়ে যাওয়া প্রাচীন শহর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১৪:০২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কম্বোডিয়ায় পাওয়া গেলো হারিয়ে যাওয়া প্রাচীন শহর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১৪:০২

    কম্বোডিয়ায় পাওয়া গেলো হারিয়ে যাওয়া প্রাচীন শহর

     

    এক সময় আর পাঁচটা শহরের মতোই বহু লোকের আবাস ছিল সেখানে। বাসিন্দাদের নিত্যদিনের ব্যস্ততায় শহরটি ছিল কোলাহলপূর্ণ। কিন্তু কালের পরিক্রমায় শহরের বাসিন্দাদের সংখ্যা কমতে থাকে। একসময় তা জনশূন্য শহরে পরিণত হয়। পরে মানচিত্র থেকেই হারিয়ে যায় এর অবস্থান।

    মধ্যযুগীয় খেমার সাম্রাজ্যের হারিয়ে যাওয়া প্রথম রাজধানীটি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিক গবেষকরা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

    বছরের পর বছর অ্যারিয়াল লেজার স্ক্যান এবং ভূমি জরিপের মাধ্যমে গবেষকরা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন মহেন্দ্রপর্বত (ইন্দ্রের পাহাড়) নামের এ শহরটি।

    বর্তমান কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, মিয়ানমার এবং দক্ষিণ চীনের বিশাল এক অংশ জুড়ে ছিল হিন্দু-বৌদ্ধ ঐতিহ্যের খেমার সাম্রাজ্য। ৮০২ খ্রিস্টাব্দে প্রথম রাজা জয়বর্মনের এ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর তিনি এ মহেন্দ্রপর্বত শহরেই তার রাজধানী স্থাপন করেছিলেন।

    হারিয়ে যাওয়া শহরটি সম্পর্কে গবেষকরা ধারণা করেছিলেন, আধুনিক সিয়েম রিয়প শহরের ৪৮ কিলোমিটার উত্তরে ফনম কুলেনের পাহাড়ি উপত্যকায় এর অবস্থান হতে পারে। কিন্তু দুর্গম পথ, জঙ্গলে ঘেরা এবং ১৯৭০ এর দশকে খেমার রুজ শাসনের সময় সম্ভাব্য স্থাপিত মাইনের কারণে স্থানটিতে যাওয়া ছিল দুঃসাধ্য।

    প্রতিবেদনটিতে বলা হয়, ধারণার ভিত্তিতে প্রথমে স্থানটি অ্যারিয়াল লেজার স্ক্যানের মাধ্যমে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে দুর্গম পথ ও বনাঞ্চলের মধ্য দিয়েও আকাশ থেকে স্থানটির পূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে।

    এর ওপর ভিত্তি করে পরে ভিন্ন ভিন্ন দু’টি অভিযানে নামেন গবেষকরা।

    প্রথম পর্যায়ে ২০১২ সালে মোট ৩৭ বর্গ কিলোমিটারের আয়তন জুড়ে সরাসরি জরিপ চালানো হয়। পরে ২০১৫ সালে সম্পূর্ণ উপত্যকায় জরিপ চালান গবেষকরা। এর আয়তন ৯৭৫ বর্গ কিলোমিটার।

    অ্যারিয়াল ম্যাপিং এবং ভূমি জরিপের ওপর ভিত্তি করে গবেষকরা একটি মানচিত্র তৈরি করতে সক্ষম হন। এর মাধ্যমে শহরটিতে পৌঁছানোর বিভিন্ন পথ ছাড়াও শহরে অবস্থিত প্রাসাদ, মন্দির এবং অন্য স্থাপনার অবস্থান দেখানো সম্ভব হয়েছে।

    প্রতিবেদনে গবেষকরা বলেন, সব প্রমাণের ভিত্তিতে আমরা আমাদের ধারণা নিশ্চিত করতে পেরেছি। অষ্টম ও নবম শতাব্দীর খেমার সাম্রাজ্যের রাজধানী মহেন্দ্রপর্বত ফনম কুলেনের পাহাড়ি উপত্যকায় অবস্থিত।

    জনশূন্য হয়ে যাওয়ার পর শতকের পর শতক মহেন্দ্রপর্বতের অবস্থান সম্পর্কে কারও ধারণা না থাকায় এটি ‘হারানো শহর’ হিসেবে খ্যাতি লাভ করেছিল।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬