Journalbd24.com

সোমবার, ১৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দিল্লির পথেই হাঁটছে কলকাতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ১৩:১২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দিল্লির পথেই হাঁটছে কলকাতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ১৩:১২

     দিল্লির পথেই হাঁটছে কলকাতা

    দিল্লির দূষণের মাত্রার কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে কলকাতা। সোমবার দুপুর বারোটায় শহরের রবীন্দ্রভারতী ও ফোর্ট উইলিয়ামে প্রতি ঘনমিটারে পিএম ২.৫ এর মাত্রা পৌঁছেছে যথাক্রমে ৩৩১ এবং ৩২৪।

    যাদবপুর ও বালিগঞ্জে এই মাত্রা পৌঁছেছে ৩১২ ও ৩০৩। মহানগরের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সোমবার ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি’ গঠন করেছে কলকাতা পৌরসভা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ মুখোপাধ্যায়কে এই কমিটির প্রধান বানানো হয়েছে।

    এই কমিটির সদস্য সংখ্যা ১৩। দূষণ রুখতে জরুরি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শীত শুরুর আগেই কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কমিটিকে। এছাড়া পরের ৪৫ দিনের মধ্যে কলকাতায় কী কী দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা যায় তার সুপারিশ চাওয়া হয়েছে।
     
    পরিবেশ দূষণ চিরস্থায়ীভাবে বন্ধ করতে মুখ্যমন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন মেয়র। এক বছর আগেই রাজ্য সরকারের পরিবেশ দফতর শহরের দূষণ বন্ধে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তর অধিকাংশই কার্যকর করা সম্ভব হয়নি বলে পরিবেশ দফতরই স্বীকার করেছে। অপরদিকে শহরের দূষণ বেড়েই চলেছে।

    আগামি দিনগুলোতে দূষণ আরও বেড়ে যেতে পারে। দিল্লির মতো কলকাতার আশেপাশে কোনও সমুদ্র নেই যে বাতাসের দূষণ শুষে নেবে। চেন্নাই বা মুম্বাইয়ের পাশে আরব সাগর ও ভারত মহাসাগর থাকায় ওই দুই মহানগরের দূষণের হার কলকাতার চেয়ে অনেক কম। বস্তুত এই কারণে এক্ষুনি ব্যবস্থা নিতে হবে।

    এক বছর আগে পরিবেশমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী দূষণ রুখতে কলকাতা নিয়ে একটি ‘আধুনিক মাস্টারপ্ল্যান’ তৈরি করান। অনেকগুলো সুপারিশ থাকলেও তার মধ্যে একমাত্র বাড়ি তৈরির ক্ষেত্রে বাতাসে যাতে ধূলিকণা না ছড়ায় সেগুলো কিছুটা কমানো সম্ভব হয়েছে বলে পরিবেশ দফতর স্বীকার করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    2. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    3. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    4. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    5. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    6. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    7. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬