Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কারামুক্ত হলেন লুলা ডি সিলভা
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১০:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১০:৫৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কারামুক্ত হলেন লুলা ডি সিলভা

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১০:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১০:৫৫

     কারামুক্ত হলেন লুলা ডি সিলভা

    দুর্নীতির দায়ে নিম্ন আদালত ১২ বছরের কারাদণ্ড দিয়েছিল তাকে। কিন্তু দেড় বছরের মাথায় মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টকে স্বাগত জানাতে কারাগারের বাইরে হাজির হন হাজারো সমর্থক। ফুলেল শুভেচ্ছা নিয়ে জেল থেকে বেরিয়ে মুষ্টিবদ্ধ হাতটি আকাশে ছোড়েন লুলা।

    ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের শাসক ছিলেন বামপন্থী লুলা। কিন্তু তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন বিরোধীরা। অপারেশন কার ওয়াশ নামে ওই কেলেঙ্কারিতে জেল হয় ব্রাজিলের অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারও। ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ড হয় তার।

    তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন লুলা ডি সিলভা। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় নিম্ন আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়। পরে অবশ্য সেটা কমে দাঁড়ায় আট বছর দশ মাসে। জেল থেকে ছাড়া পাওয়ার পর লুলা ঘোষণা দিয়েছেন নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বেন।

    দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রেক্ষিতে ব্রাজিলের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় ৭৪ বছর বয়সী লুলা গতকাল জেল থেকে মুক্ত হন। আগে ব্রাজিলে আইন ছিল কোনো আসামী একবার আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করে হেরে গেলে তিনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না।

    দেশটির সুপ্রিম কোর্টের দেয়া এক রায়ে বলা হয়েছে, সব ধরনের আপিল শেষ হওয়ার আগে কাউকে কারাগারে পাঠানো যাবে না। এছাড়া একাধিকবার রায় চ্যালেঞ্জ করা যাবে। ফলে লুলা যতদিন আদালতে আপিল করার সুযোগ পাচ্ছেন ততদিন তাকে মুক্তি দিতে হবে। এতে লুলার সঙ্গে দেশটির আরও হাজারো কারাবন্দির মুক্তির পথ সুগম হয়।

    জেল থেকে বেরিয়েই দেশের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জেলে থাকাকালীন কট্টর ডানপন্থী জাইর বোলসোনারো ক্ষমতায় আসেন। কারাগারে থাকায় নির্বাচনে লড়তে পারেননি লুলা। নির্বাচনে তারই জয়ের পাল্লা ভারি ছিল বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত মিলেছিল।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬