Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৫:৫৮

    আরো খবর

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৫:৫৮

    ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮২

    ইরানি কনস্যুলেটে হামলার জের ধরে ইরাক জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। সেই বিদ্রোহের আগুন প্রতিহত করতে যেন আগ্নেয়াস্ত্রই একমাত্র ভরসা দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বৃহস্পতিবার বাগদাদ, নাজাফ ও নাসারিয়া শহরে বিক্ষোভকারীদের ওপর তারা নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে ৮২ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আল জাজিরা ও আরব নিউজ।

    প্রথম গোলাগুলির ঘটনা ঘটে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাজাফ শহরে। সেখানে বুধবার রাতে ইরানের কন্স্যুলেট ভবন প্রাঙ্গণে প্রবেশ করে অগ্নিসংযোগ করে দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের হঠাতে তাদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত এবং আরো ৩৫ বিক্ষাভকারী নিহত হন। এ ঘটনার পর ওই শহরে কারফিউ জারি করা হয়েছে।

    কিন্তু এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে নাজাফে ৪৫, নাসিরিয়ায় ২৯ এবং বাগদাদে কমপক্ষে আটজন বিক্ষোভকারী নিহত হয়। এসব সহিংসতায় আহত হয়েছে আরো শত শত মানুষ। কেবল নাসারিয়া শহরেই আহত হয়েছেন কমপক্ষে ২৩৩ জন বিক্ষোভকারী।

    ইরাকের নিরাপত্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে আরব নিউজ বলছে, ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগের জের ধরে বৃহস্পতিবার এত ব্যাপক বিক্ষোভ এবং হাতহতের ঘটনা ঘটেছে।

    এদিকে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার ঘটনায় দেশটির নতুন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জামিল আল-শাম্মারিকে বরখাস্ত করা হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, নিয়োগ দেয়ার মাত্র একদিন পরই বরখাস্ত হলেন ওই সেনা কর্মকর্তা।

    ইরাকে গত কয়েক সপ্তাহ ধরে সরকারের দুর্নীতি, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও নানা অনিয়মের বিরুদ্ধে বাগদাদসহ বিভিন্ন শহরের সড়কগুলোতে বিক্ষোভ চলছে। বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে সাড়ে ৩শ জন নিহত এবং আরো হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে জানা যায়। এসব হতাহতদের অধিকাংশই বিক্ষোভকারী। তবে ইরাকে একদিনের বিক্ষোভে এত বেশি সংখ্যক মানুষ নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম।

    নাসিরিয়ায় সেনাবাহিনীর সহিংসতা সম্পর্কে সেখানকার ৩২ বছর বয়সী এক আইনজীবী আল জাজিরাকে বলেন,‘গত চারদিন ধরে আমরা শহরের সড়ক ও সেতুগুলো অবরুদ্ধ করে রেখেছি। বৃহস্পতিবার সেনারা এগুলোর দখল নিতে আমাদের ওপর নির্বিচারে গুলি চালায়। ফলে রক্তে ভাসছে গোটা শহর। বিক্ষোভ দমনের নামে নাসিরিয়ায় যা হয়েছে তা কল্পনা করা যায়না। কিন্তু এভাবে সেনারা আমাদের ভয় দেখাতে পারবে না। এখন ন্যায়বিচারের দাবিতে আরো বেশি মানুষ রাস্তায় নেমে আসছে।’

    বিষয়:
    ইরাক, নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: ইরাক, নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    2. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    3. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    4. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    6. নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর
    7. সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক
    সর্বশেষ সংবাদ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

    নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

    সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক

    সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬