Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সুদানে টাইলস কারখানায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সুদানে টাইলস কারখানায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৩

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৮

    সুদানে টাইলস কারখানায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৩

    সুদানের রাজধানীতে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে ২৩ জন নিহত হয়েছেন। আহত হন আরও কয়েক ডজন।

    মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, উত্তর খার্তুমের একটি টাইলস উৎপাদন ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে আকাশে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

    কাছের একটি কারখানার এক কর্মী বলেন, বিস্ফোরণ ছিল বিকট। কারখানার কম্পাউন্ডে কয়েকটি গাড়ি পার্ক করা ছিল। এসব গাড়িতেও আগুন লেগে যায় বলে খবরে দাবি করা হয়েছে।

    আগুন নেভাতে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক বাহিনী কাজ করছে বলে এএফপি জানিয়েছে।

    খার্তুমে ভারতীয় দূতাবাস জানায়, অর্ধশতাধিকের বেশি ভারতীয় ওই কারখানাটিতে কর্মরত রয়েছেন। হতাহতের মধ্যে তারাও আছেন।

    তবে সংখ্যা উল্লেখ না করেই নিজেদের ওয়েবসাইটে ভারতীয় দূতাবাস এমন তথ্য দিয়েছে।

    এক বিবৃতিতে সুদানের মন্ত্রিসভা জানায়, শিল্প এলাকায় আগুন ছড়িয়ে পড়লে ২৩ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। গ্যাস ট্যাংকার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত।

    কারখানাটির কর্মী উইলিয়াম বলেন, কী হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। বিস্ফোরণের শব্দ শুনে আমি দৌড় দিই। আলখাল্লা পরা এক লোক আমার পেছনে দৌড়াচ্ছিল, সে গুরুতর আহত ছিল আর আমার পায়েও আঘাত লেগেছিল।

    ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক হুসেইন ওমর বলেন, আমি ১৪টি মরদেহ টেনে বের করেছি। সেগুলো পুরোপুরি দগ্ধ ছিল।

    আহতদের চিকিৎসার জন্য নাগরিকদের রক্ত দেয়ার অনুরোধ করেছে সুদান সরকার।

    সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে কারখানাটিতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অপ্রতুলতা ও অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির অভাব ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে, এর সঙ্গে যোগ হয়েছে যত্রতত্র দাহ্য বস্তু স্তূপ করে রাখা।

    হতাহতদের মধ্যে কারখানাটির কর্মী বহু দেশের নাগরিক। তাদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের নাগরিকও আছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

    আহতদের সবাইকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে স্থানীয় এক পুলিশপ্রধান জানিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬