Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জাপান সাম্রাজ্যে নয়া সম্রাট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৫:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৫:৫৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    জাপান সাম্রাজ্যে নয়া সম্রাট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৫:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৫:৫৯

    জাপান সাম্রাজ্যে নয়া সম্রাট

    জাপান সাম্রাজ্য নয়া সম্রাট পেল ২০১৯ সালে। জাপানি সাম্রাজ্যের ইতিহাসে নতুন ‘রেইওয়া’ যুগের সূচনা হয়। অবসান হয় ‘হেইসেই’ যুগের।

    রাজধানী টোকিওতে অবস্থিত রাজপ্রাসাদে ২২ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অভিষিক্ত হন সম্রাট নারুহিতো। সম্রাট নারুহিতো রাজপ্রসাদ ‘হল অব পাইনে’ ‘তাকামিকুরা’ সিংহাসনের দিকে এগিয়ে আসতেই ঢোলের তালে তালে উপস্থিত সবার মুখে তিনবার উচ্চারিত হয় ‘বানজাই’ (দশ হাজার বছর বেঁচে থাকুক সম্রাট)।

    অর্থাৎ দশ হাজার বছর আয়ুর আশীর্বাদ নিয়ে এদিন সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো। জাপানের ১২৬তম সম্রাটকে এভাবে দীর্ঘায়ু কামনা করেন বিশ্বের ১৮০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা। এদিন থেকে জাপানে ‘রেইওয়া’ যুগের শুরু।

    রেইওয়া অর্থ ‘শৃঙ্খলা ও ঐকতান’। ‘হেইসেই’ যুগের সম্রাট আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। পরদিন ১ মে তার ছেলে নারুহিতো প্রতীকী আনুষ্ঠানের মাধ্যমে সম্রাটের দায়িত্ব বুঝে নিয়েছিলেন। জাপানি রীতি অনুযায়ী, নতুন সম্রাটের অভিষেকের ক্ষেত্রে বেশ কিছু আচার পালন করতে হয়।

    এ কারণেই পাঁচ মাস পর হয় মূল আনুষ্ঠানিকতা। ‘সেইদেন-মাৎসু-নো মা’ নামে মূল অনুষ্ঠান কক্ষটি রাষ্ট্রীয় কক্ষ নামে পরিচিত। সেখানে ষড়ভুজ আকারের দুটি সিংহাসন। সম্রাটের আসনের উচ্চতা প্রায় সাড়ে ছয় মিটার। পাশে কিছুটা নিচু সিংহাসনটি সম্রাজ্ঞী মাসাকোর।

    প্রধানমন্ত্রী আবে সম্রাটের সামনে নত মস্তকে শ্রদ্ধা জানান। এরপর সম্রাট তার ভাষণে পিতার দেখানো পথে এগিয়ে যাবেন বলে প্রতিশ্র“তি দেন।

    জাপানে যুগ বা কালের নামকরণ হয়ে থাকে সম্রাটের শাসনকালকে ঘিরে। ১৮৬৮ সালে মেইজি পুনরুত্থানের মধ্য দিয়ে সম্রাটের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যুগের নামকরণের এ ব্যবস্থা প্রচলিত হয়ে আসছে।

    সম্রাট মুৎসুহিতোর সেই কাল চিহ্নিত হয়েছিল মেইজি যুগ হিসেবে এবং মৃত্যুর পর সম্রাটকে তার কালের সেই নামেই চিহ্নিত করা হয়। ১৯১২ সালে মেইজি সম্রাটের মৃত্যুর পর তাইশো যুগের সূচনা, সেটা ছিল অপেক্ষাকৃত ক্ষণস্থায়ী; ১৯১২ থেকে ১৯২৬ সাল পর্যন্ত।

    তাইশো সম্রাটের মৃত্যুর পর তার ছেলে হিরোহিতো রাজত্ব করেছিলেন ছয় দশকের বেশি সময় ধরে। তার রাজত্বকাল পরিচিত শোওয়া যুগ হিসেবে। দেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ সম্রাট দিয়ে থাকলেও সংসদের বেছে নেয়া প্রার্থীর বাইরে অন্য কাউকে সেই পদে তিনি নিয়োগ দিতে পারেন না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬