Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হ্যারি-মেগানের ইচ্ছার প্রতি রানির সমর্থন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০ ১৩:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০ ১৩:৩৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হ্যারি-মেগানের ইচ্ছার প্রতি রানির সমর্থন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০ ১৩:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০ ১৩:৩৫

    হ্যারি-মেগানের ইচ্ছার প্রতি রানির সমর্থন

    ব্রিটিশ রাজকুমার হ্যারি ও তার স্ত্রী মেগান ‘সিনিয়র রয়্যাল’-এর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ইতিবাচক সাড়াই দিয়েছেন রানি দ্বিতীয় এলিজ়াবেথ।

    ঘোষণার পর সোমবার বৈঠকে রানি জানালেন, তাদের ইচ্ছার প্রতি তার ‘পুরোপুরি সমর্থন’ রয়েছে। কিন্তু রানি মনে করেন, তারা রাজপরিবারে থেকে গেলেই বেশি ভালো হতো।

    রানি জানান, হ্যারি ও মেগান এবার কানাডা ও ব্রিটেনে সময় ভাগ করে থাকবেন। তবে গোটা বিষয়টি নিয়ে আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে বলে জানিয়েছেন ৯৩ বছরের রানি।

    রানির সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা আগে হ্যারি এবং তার বড় ভাই রাজকুমার উইলিয়াম আবারও জানান, তাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই।

    ব্রিটেনের একটি পত্রিকায় সোমবার দাবি করেছে, মেগান আর হ্যারি নাকি বলেছেন– উইলিয়াম তাদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করেছেন। এই প্রতিবেদনের ভাষা ব্যবহার নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন দুই ভাই-ই।

    অবশেষে মা প্রিন্সেস ডায়ানার পথেই হাঁটতে শুরু করেছেন ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের এ সিদ্ধান্তে প্রায় এক সপ্তাহ ধরে তোলপাড় অবস্থা।

    রানির ‘অবাধ্য’ হয়ে রাজপরিবারে তারা যে সংকট তৈরি করেছেন তা ইউরোপ-আমেরিকা ছাড়িয়ে সারাবিশ্বে আলোচনার ঝড় তুলেছে।

    বিশ্বের প্রাচীন রাজপরিবার আধুনিক ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির রূপান্তরের সঙ্গে কতটা তাল মেলাতে পারছে, এটি হচ্ছে সেই পরীক্ষারই একটি স্মারক।

    নবতিপর রানি এলিজাবেথ তাই যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। হ্যারি-মেগানের সিদ্ধান্ত নিয়ে সোমবার বৈঠকে বসে পুরো রাজপরিবার।

    রানির সান্দ্রিংহাম এস্টেটে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। রানি এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি যোগ দেন। রাজপরিবারের হ্যারি ও মেগানের উপাধি ডিউক অ্যান্ড ডাচেস অব সাচেক্স। এ সপ্তাহে তারা ঘোষণা দিয়েছেন– রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তারা।

    ওই ঘোষণায় আরও বলা হয়, তারা স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে চান এবং ব্রিটেনের পাশাপাশি উত্তর আমেরিকাতেও বসবাস করতে চান।

    ওই ঘোষণার পরই বাকিংহাম প্যালেস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, রাজপরিবার থেকে হ্যারি ও মেগানের সরে যাওয়ার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে।

    ব্রিটিশ সিংহাসনে উত্তরাধিকারের ধারায় হ্যারি আছেন ষষ্ঠ অবস্থানে। হ্যারি এবং তার স্ত্রী মেগান বুধবার রাতে তাদের রাজকীয় দায়িত্ব কমিয়ে আনার ঘোষণা যতটা আকস্মিক বলে সংবাদমাধ্যমে প্রচার পেয়েছিল, বিষয়টি ততটা চকিত ছিল না। রাজপরিবার থেকে পদত্যাগের সুযোগ থাকলে তারা হয়তো আগেই তা করতেন।

    হ্যারির এ সিদ্ধান্তের পেছনে কারণ কী, তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে। এমন কথাও চালু আছে যে, বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্প্রতি তার দূরত্ব তৈরি হয়েছে। হ্যারি ও মেগান আলাদা দাতব্য প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেয়াতেই এ বিরোধের ধারণা কিছুটা বিশ্বাসযোগ্যতা পায়।

    উইলিয়ামের দাতব্য সংস্থা যুক্তরাজ্যে বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশ নিয়ে থাকে। হ্যারি যেটি প্রতিষ্ঠা করছেন, সেটি কাজ করবে আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে আফ্রিকায়, যেমনটি তার মা করতেন।

    খবর বিবিসি ও রয়টার্সের।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬